ডিজিটাল সিটির পথে সিলেট

বর্তমান সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রথম ডিজিটাল সিটির পথে এগিয়ে চলছে সিলেট নগরী। এজন্য ‘ডিজিটাল সিলেট সিটি প্রকল্প’ এর আওতায় কাজ চলছে। এই প্রকল্পেরে আওতায় সিলেট শহরকে আধুনিক তথ্যপ্রযুক্তির বিভিন্ন সুবিধাসম্পন্ন পূর্ণাঙ্গ ডিজিটাল শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩০ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে সিলেট নগরীর ডিজিটাইজেশন কাজটি বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। প্রযুক্তির মাধ্যমে নগরবাসীর নিরাপত্তা, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনসহ নাগরিক সুবিধাসমূহ নিশ্চিত করার লক্ষ্যে এগারো ধাপে সাজানো হয়েছে প্রকল্প।

এ প্রকল্পে রাখা হয়েছে সিসি ক্যামেরা, পাবলিক ফ্রি ওয়াই-ফাই জোন, কম্পিউটার লিটারেসি সেন্টার, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল অটোমেশন, সিলেট সিটি কর্পোরেশনের দশ সেবাকে অটোমেশন করা, নাগরিক সুবিধা উন্নত করা। এছাড়াও পর্যটকদের জন্য ট্যুরিজম এন্ড হসপিটালিটি ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটাল টেলিফোন ডিরেক্টরি এবং বিভিন্ন সেবা সংস্থা থেকে প্রবাসীদের বাড়তি সুবিধা দিতে তথ্য সংগ্রহ করে ডাটাবেস তৈরি করা।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০১৭ সালে দেশের প্রথম ডিজিটাল সিলেট সিটি গড়ার প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সরকার। ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের ডকুমেন্ট অব প্রজেক্ট প্ল্যান (ডিপিপি) অনুযায়ী সিলেট নগরীর ডিজিটাইজেশন করার কাজ শুরু হয় ২০১৭ সালের নভেম্বরে। এ প্রকল্পের মেয়াদ গত মাসে (জুন ২০১৯) শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্প কাজ দেরিতে শুরু হওয়ায় মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২০ সালের জুন মাস নির্ধারণ করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ, সড়ক ও জনবহুল স্থানে স্থাপন করা হচ্ছে অপরাধী সনাক্ত করার জন্য এফআর এবং গাড়ির নাম্বার প্লেট সনাক্তকরণ যন্ত্র এএনপিআর ক্যামেরা।

বর্তমানে নগরীর গুরুত্বপূর্ণ ৬২ এলাকার বাসিন্দাদের জন্য বিনামূল্যে ওয়াইফাই জোন তৈরির কাজ চলছে। এসব জায়গায় ১২৬টি ওয়াইফাই এক্সেস পয়েন্ট (এপি) থাকবে। বিনামূল্যের এ ওয়াইফাই ব্যবহারের জন্য প্রবেশ সুবিধা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। যে কোনো ব্যক্তিই এ সুবিধায় ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। পর্যটকরাও বিনামূল্যে এ সুবিধা ভোগ করতে পারবেন।

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের সহকারী পরিচালক মধূসুদন চন্দ বলেন, এগারোটি কর্মসূচির মধ্যে প্রথম তিনটি হার্ডওয়্যার-ভিত্তিক এবং ৮টি সফটওয়্যার-ভিত্তিক। প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে এ কার্যক্রম কোনভাবে ব্যাহত না হয়।

তিনি বলেন, ইতোমধ্যে নগরীর ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে পিলার স্থাপন করে ৬৩ ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে কিছু ক্যামেরা ৩৬০ ডিগ্রি জুমিং সুবিধা রয়েছে। ২০টি বিশেষ ক্যামেরা ছাড়া বাকি ৯০ ক্যামেরা নগরীর জনগুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হচ্ছে। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ও সিলেট সিটি কর্পোরেশনের সমন্বয়ে এসব ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

আরও পড়ুন...

সিলেটে নভেম্বর থেকে ফ্রি ওয়াই-ফাই জোন সুবিধা

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেলেন আবজালুল হক Feb 05, 2026
img
চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী Feb 05, 2026
img

আরমানের প্রশ্ন

আচরণবিধি লঙ্ঘনে কেনো পদক্ষেপ নিচ্ছে না ইসি Feb 05, 2026
img
এক ধাক্কায় কমল ধারাবাহিকগুলোর নম্বর, শীর্ষে 'দ্বৈত আধিপত্য' Feb 05, 2026
img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026