বিশ্বজুড়ে মেটা এআই ব্যবহারকারীর সংখ্যা ছাড়াল ১০০ কোটির বেশি!

প্রযুক্তির দ্রুত অগ্রগতির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে মানুষের আগ্রহ যেমন ক্রমেই বাড়ছে, তেমনি বাড়ছে এর প্রয়োগ ও সম্ভাবনার ক্ষেত্রও। এমন সময় এক বিশাল মাইলফলকে পৌঁছেছে মেটা এআই—মার্ক জুকারবার্গের নেতৃত্বাধীন এ প্রযুক্তি প্রতিষ্ঠান ছুঁয়েছে ব্যবহারকারীর অভাবনীয় এক সংখ্যা।

প্রতিষ্ঠানটির বার্ষিক শেয়ারহোল্ডার সভায় মেটা সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তাদের এআই অ্যাসিস্ট্যান্টের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে একশো কোটির ঘর। গত বছর সেপ্টেম্বরে যেখানে এই সংখ্যা ছিল প্রায় ৫০ কোটি, মাত্র কয়েক মাসেই তা দ্বিগুণ হয়েছে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে প্রথম উন্মোচন করা হয় “মেটা এআই”। এরপর ধীরে ধীরে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ওয়েব প্লাটফর্মে একে সংযুক্ত করে মেটা। ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন কাজ, প্রশ্নোত্তর, কনটেন্ট সাজেশন, এমনকি রেস্তোরাঁ খোঁজার মতো কাজেও মেটা এআই ব্যবহার করতে শুরু করে।

তবে ব্যবহারকারীর সংখ্যায় সবচেয়ে বড় ঝাঁপ দেখা যায় ২০২৪ সালের জুনে, যখন মেটা এআই ভারতের বাজারে উন্মুক্ত হয়। বিশাল জনসংখ্যার দেশ ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাই হয়ে ওঠে এই প্রযুক্তির সবচেয়ে বড় গ্রাহক।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ভারতের মতো বাজারে সহজলভ্য হওয়ায় এবং স্থানীয় ভাষা ও প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে সক্ষম হওয়ায় খুব অল্প সময়েই মেটা এআই মানুষের নিত্যদিনের অংশ হয়ে যায়।

এত দিন পর্যন্ত এটি মেটার বিভিন্ন অ্যাপে সংযুক্ত থাকলেও, সম্প্রতি একটি স্বতন্ত্র ‘মেটা এআই’ অ্যাপ চালু করা হয়েছে। এতে করে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ খুলেই মেটা এআই-কে ব্যবহার করতে পারবেন।

মার্ক জুকারবার্গ জানিয়েছেন, মেটা এআই থেকে এখনই আয় করা তাদের প্রধান লক্ষ্য নয়। বরং তারা চান, এটি আরও উন্নত, ব্যক্তিকেন্দ্রিক ও বিশ্বস্ত ডিজিটাল সহকারী হয়ে উঠুক।

তবে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে পেইড ফিচার ও সাবস্ক্রিপশন সার্ভিস চালুর ইঙ্গিত। হয়তো ব্যবহারকারীরা ভবিষ্যতে নির্দিষ্ট কিছু অতিরিক্ত সুবিধা পেতে চাইলে তার জন্য অর্থ পরিশোধ করতে হবে—এমন ব্যবস্থাও দেখা যেতে পারে।

সাধারণ ব্যবহারকারীরা বলছেন, মেটা এআই-এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি মেসেজিং অ্যাপের মধ্যেই ব্যবহার করা যায়। আলাদা কোনো লগইন বা সেটআপ ঝামেলা ছাড়াই ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে থেকেই ব্যবহার করা যায় এআই সেবা।

বিশেষ করে যারা ভ্রমণ করেন, পড়াশোনা করেন, বা কনটেন্ট তৈরি করেন—তাদের জন্য এটি দারুণ সহায়ক হয়ে উঠছে।

আরএম/এসএন  


Share this news on:

সর্বশেষ

ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026
img
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো : তারেক রহমান Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : শফিকুর রহমান Feb 04, 2026
img
তারাই গুপ্ত যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল: জামায়াত নেত্রী Feb 04, 2026
img
আবার প্রেমে পড়লেন শমিতা শেঠি! Feb 04, 2026
img
প্রত্যাখ্যান করা স্টার্টআপের আয় শুনে আমান- ‘মারো আমাকে!’ Feb 04, 2026
img
৭ বছর পর আবারও পর্দায় ফিরছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা! Feb 04, 2026
img
মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান Feb 04, 2026
img
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কোয়াবের Feb 04, 2026