দোকান দখলের অভিযোগে যুবদলের ৩ নেতা গ্রেফতার

জামালপুরের মাদারগঞ্জে মুদি দোকান দখল করায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

সোমবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারদঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন।

আটককৃত ব্যক্তিরা হলেন- উপজেলার মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জোনাইল পূজা ঘাটি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য ও মোসলেমাবাদ এলাকার মৃত হায়দার আলীর ছেলে মো. শফিকুল ইসলাম ও জোনাইল পূজা ঘাটি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে যুবদল কর্মী সোহাগ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , ২০২১ সালে চরনগর এলাকার শফিউল ইসলামের ছেলে নাজমুল হাসানসহ আরও চারজন একত্রে ১২ লাখ টাকায় জোনাইল বাজারে সমবায় সমতিরি নিকট থেকে ৪টি দোকান ক্রয় করেন। নাজমুল হাসান তার ক্রয়কৃত দোকানে মনোহারি ব্যবসা করতেন। চলতি বছরের মার্চ মাসের দিকে জোরপূর্বক দোকান চারটি দখলে করে আটক ওই তিন যুবদল নেতাকর্মীরা। পরে সেখানে ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) এর চালের গোডাউন তৈরি করে তারা।

এ ঘটনায় স্থানীয়ভাবে বেশ কয়েকবার বসেও কোন সুরাহা না পেয়ে সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করে ভুক্তভোগী দোকান মালিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে তাদের তিনজনকে আটক করে। পরে দোকান মালিক নাজমুল হাসান বাদী হয়ে আটক তিন জনের বিরুদ্ধে রাতে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী ব্যবসায়ী নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেন , আমাদের ক্রয়কৃত দোকান তারা জোর করে দখলে নিয়েছিল। অনেক অনুরোধ করেছি তারা দোকান ছেড়ে দেয়নি। স্থানীয়ভাবে কোন সুরাহা না পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিয়েছি।

যুবদল নেতা কর্মীদের পরিচয় নিশ্চিত করে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি জেনেছি, এ বিষয়ে জেলার নেতাদের জানানো হবে। তাদের বিষয়ে জেলা কমিটি সিদ্ধান্ত নিবেন।

আটক তিন যুবদল নেত কর্মীদের বিষয়ে মন্তব্য জানার জন্য জেলা যুবদলের আহ্বায়ক সজিব খানের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান সংবাদমাধ্যমকেবলেন , যুবদলের তিন নেতাকর্মী আটকের বিষয়টি শুনেছি। এবিষয়ে সত্যতা যাচাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মাদারদঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, সোমবার বিকেলে তিনজনেক আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে নাজমুল হাসান নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলা করেছেন। আটক তিনজনকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026