ই-মেইল পড়া এখন আরও সহজ, সঙ্গে থাকছে জেমিনি

অফিসের কাজ, চাকরির অফার, কেনাকাটার রশিদ—সবই এখন চলে আসে ই-মেইলে। তবে দীর্ঘ ও জটিল ই-মেইল পড়ার মতো সময় সবার থাকে না। এ সমস্যার সমাধানে গুগল নিয়ে এসেছে তাদের নতুন জেমিনি এআই-চালিত মেইল সামারাইজেশন ফিচার, যা এক ক্লিকেই জানিয়ে দেবে মেইলের আসল কথা।

গুগল জানিয়েছে , জিমেল ব্যবহারকারীরা এখন থেকে ইনবক্সে পাওয়া প্রতিটি মেইলের উপরে ‘Summarized Message’ বা ‘সারাংশ’ দেখতে পাবেন। এই সারাংশ তৈরি করবে জেমিনি এআই। যা মেইলের মূল তথ্য বিশ্লেষণ করে খুব সংক্ষেপে তা উপস্থাপন করবে।

এই ফিচারটি কাজে লাগিয়ে -

১. দীর্ঘ মেইল পড়ার ঝামেলা থাকবে না
২. অফিস, ব্যাক্তিগত ও কেনাকাটার গুরুত্বপূর্ণ তথ্য সহজেই বুঝে নেওয়া যাবে
৩. সময় সাশ্রয় হবে ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে

গুগল আরও জানিয়েছে , সব মেইলে স্বয়ংক্রিয়ভাবে সারাংশ না-ও আসতে পারে। তবে সেই ক্ষেত্রেও ব্যবহারকারীরা বঞ্চিত হবেন না।
মেইলের পাশে একটি আলাদা বাটন থাকবে, যেখানে ক্লিক করলেই এআই দ্বারা তৈরি সারাংশ দেখা যাবে।

এই মুহূর্তে ফিচারটি শুধু Android ও iOS ডিভাইসের জন্য জিমেল অ্যাপে চালু করা হয়েছে। দ্রুতই গুগল এটি আরও বিস্তৃতভাবে রোল আউট করবে বলে জানা গেছে।

এই ফিচার শুধু মেইলেই সীমাবদ্ধ নয়। গুগল ও অন্যান্য কোম্পানিও এআই দ্বারা চ্যাট সারাংশ তৈরির দিকেও এগোচ্ছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ চ্যাটে কি আলোচনা হয়েছে তা এক ক্লিকেই জানিয়ে দেবে এআই সারাংশ—তবে ব্যবহারকারীদের প্রাইভেসি অক্ষুন্ন থাকবে বলে তারা আশ্বস্ত করেছে।

বর্তমান সময়ে প্রতিদিন শতাধিক মেইল আসে অনেকের ইনবক্সে। সবগুলো মনোযোগ দিয়ে পড়া সম্ভব নয়। জেমিনি এর নতুন এই ফিচার প্রফেশনাল কাজের গতি বাড়াবে, তথ্য গ্রহণের সক্ষমতা বাড়াবে ও ব্যস্ত মানুষদের জন্য হয়ে উঠবে সময় সাশ্রয়কারী হাতিয়ার।

গুগলের জেমিনি এআই প্রযুক্তির এই নতুন সংযোজন নিঃসন্দেহে জিমেল ব্যবহারের অভিজ্ঞতা আরও বুদ্ধিদীপ্ত, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।

ভবিষ্যতে যদি ডেস্কটপ ভার্সনেও এই ফিচার চালু হয়, তবে এটি হতে পারে ব্যবসায়িক ও ব্যক্তিগত মেইল ব্যবস্থাপনার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026