প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর অত্যন্ত সফল : রুহুল আলম সিদ্দিকী

সরকারি সফর হওয়া সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক না হওয়ার ব্যর্থতার কিছুটা দায়ভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তায় বলে মনে করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী। তবে প্রধান উপদেষ্টার সফরটি অত্যন্ত সফল বলেও ভাষ্য তার।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, এই সফরের আগে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল এবং আমার সঙ্গে ওনার আলোচনা হয়েছিল। সেখানে উনি আমাকে জানিয়েছিলেন, তারা এই সফরটিকে সরকারি সফর বা অফিশিয়াল সফর হিসেবে আপগ্রেড করেছে। উনি পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন, সফরের আগেও তিনি আমাদের একই কথা বলেছেন।

তিনি বলেন, আমাদের হাইকমিশনার লন্ডনে যিনি আছেন উনি যখন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন তখনও তাকে বলা হয়েছিল, এটি একটি সরকারি সফর। সরকারি সফরে আমরা যে বিষয়গুলো নিশ্চিত হয়ে নিই তার মধ্যে দু’দেশের মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে।

রুহুল আলম বলেন, আমার জানামতে, প্রধান উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত লন্ডনে পৌঁছেছেন ততক্ষণ এই বৈঠক হওয়ার বিষয়টি ছিল, শুধু সময় নির্ধারণ করা হয়নি। আমাদের শেষ অব্দি প্রত্যাশা ছিল বৈঠকটি হবে। শেষ মুহূর্তে কোনো কারণে বৈঠকটি হয়নি। তবে আমি যেটা জানাতে চাই, শুধু ব্রিটেনের প্রধানমন্ত্রী ছাড়া অন্য যত প্রোগ্রাম ছিল তার চেয়ে অনেক বেশি যেমন— ওদের ট্রেড মিনিস্টার আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ওইখানে ওদের স্পিকারের সঙ্গে যখন বৈঠক হয় তখন সাইডলাইনে আরও কিছু দেখা ও মিটিং হয়েছে এবং হাউজ অব লর্ডসে একটি সেমিনারে প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ প্রটোকল দেওয়া হয়েছে। অফিসিয়াল সফর না হলে এটা দেওয়া হয় না।

তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি? সেটার দায়ভার কার ওপর, নিঃসন্দেহে আমরা যেহেতু এই সফর পরিচালনার অংশ ছিলাম, কিছুটা তো দায়ভার আমাদের ওপর আছে। কোনো কারণে হয়তো তাদের এই মিটিংটা করা সম্ভব হয়নি।

তাহলে বাকি দায় ব্রিটিশদের? আর এটা নিয়ে ঢাকা আনুষ্ঠানিকভাবে লন্ডনকে জানাবে কিনা— এমন প্রশ্নে রুহুল আলম বলেন, এই সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, যুক্তরাজ্যের রাজার কাছ থেকে হারমনি অ্যাওয়ার্ড নেওয়া এবং রাজার সঙ্গে একান্ত বৈঠক। যেটা যুক্তরাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

সেটিও সুচারুভাবে সম্পন্ন হয়েছে। বাকি যে বিষয়গুলো ছিল সেগুলো হয়েছে। তার বাইরেও কিছু প্রোগ্রাম হয়েছে। সেক্ষেত্রে এই সফরটি আমাদের বিবেচনায় অত্যন্ত সফল একটি সফর হয়েছে।

তিনি বলেন, এই সফরে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল— পাচারকৃত অর্থ উদ্ধার এবং সেটিতে ভালো অগ্রগতি সাধিত হয়েছে। একটি সফল সফরের পরে কোনো একটি বিষয় নিয়ে আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক নিয়ে টানাটানি করার কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না।

প্রসঙ্গত, চলতি মাসে চার দিনের জন্য যুক্তরাজ্য সরকারি সফর করেন প্রধান উপদেষ্টা।

আরএম/টিএ  



Share this news on:

সর্বশেষ

img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026