এবার বিজ্ঞাপন আসছে হোয়াটসঅ্যাপেও

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছে মেটার মালিকানাধীন এই অ্যাপের ব্যবহারকারী। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে অধিকাংশের ফোনেই থাকে এই অ্যাপ।

অন্যান্য অ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের কারণে ব্যবহারকারীরা বিরক্ত হন।

কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সে সুযোগ না থাকায় ব্যবহারকারীদের জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। কারণ এই মেসেজিং অ্যাপ বিজ্ঞাপন মুক্ত।

তবে এই সুখের দিন শেষ হতে চলেছে। খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন নিয়ে আসছে সংস্থাটি।

এই অ্যাপ ব্যবহার করলে আপনার স্মার্টফোনের স্ক্রিনে ভেসে উঠবে বিভিন্ন রকমের বিজ্ঞাপন। সম্প্রতি হোয়াটসঅ্যাপ এই ঘোষণা দিয়েছে।

কোথায় বিজ্ঞাপন আসবে
মেটার মালিকানাধীন এই সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানো শুরু করা হবে। স্ট্যাটাস হোয়াটসঅ্যাপের একটি বিশেষ ফিচার।

এই ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও, টেক্সট মেসেজ নিজেদের ফলোয়ারদের সামনে তুলে ধরা যায়। যা ২৪ ঘণ্টা পর হারিয়ে যায়।

হোয়াটসঅ্যাপের এই স্ট্যাটাস চেকের সময়ই এবার বিজ্ঞাপন দেখতে হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। তবে হোয়াটসঅ্যাপ চ্যাট বা কলিংয়ের ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন আসবে না।

চ্যানেলের সাবস্ক্রিপশন
চ্যানেলের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

ভবিষ্যতে চ্যানেল প্রমোশনের সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ। ফলোয়াররা মাসিক ফি-এর মাধ্যমে চ্যানেল সাবস্ক্রিপশন করতে পারবেন।

এসএম/টিকে    

Share this news on:

সর্বশেষ

img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026