© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের কলম বিরতিতে এনবিআর কর্মচারীরা, ১৪৪ ধারা জারি ডিএমপির

শেয়ার করুন:
ফের কলম বিরতিতে এনবিআর কর্মচারীরা, ১৪৪ ধারা জারি ডিএমপির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৭ এএম | ২৩ জুন, ২০২৫
ফের কলম বিরতি কর্মসূচি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৩ জুন) সকাল থেকে কর্ম বিরতি কর্মসূচি শুরু করেছেন তারা।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ ও রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ' সংস্কারের কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদে অংশীদারিত্ব না থাকার প্রতিবাদে ফের প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি কর্মসূচি পালন করছেন।

যদিও এরইমধ্যে সকল সভা সমাবেশ বন্ধ করতে এনবিআর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ডিএমপি।

তবে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা থেকে এনবিআর ভবনে অবস্থান কর্মসসূচি ও কলম বিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচরীরা। যা চলবে দুপুর ১২টা পর্যন্ত।

এসএন 

মন্তব্য করুন