© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবার ১৭০ বছর পর পর্দায় সাঁওতাল বিদ্রোহ: আসছে ঐতিহাসিক বাংলা ছবি 'হুল'

শেয়ার করুন:
আবার ১৭০ বছর পর পর্দায় সাঁওতাল বিদ্রোহ: আসছে ঐতিহাসিক বাংলা ছবি 'হুল'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ পিএম | ২৩ জুন, ২০২৫
বাংলার মাটিতে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু সাঁওতাল বিদ্রোহের কথা আজও অনেকের অজানা। সেই ১৮৫৫ সালের গর্বিত ইতিহাস এবার বড় পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক আবীর রায়। ‘হুল’ নামের এই নতুন বাংলা ছবিতে প্রথমবারের মতো সাঁওতাল বিদ্রোহের গল্প ফুটে উঠবে। দুই মহান বিদ্রোহী সিধু আর কানুর চরিত্রে থাকছেন কিঞ্জল নন্দ ও দেবাশিস মণ্ডল, আর তাঁদের পিতা চুজি মুর্মুর ভূমিকায় দেখা যাবে চন্দন সেনকে।

ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে শুটিং হবে এই ছবির। চরিত্রগুলোকে বাস্তবের কাছাকাছি তুলতে অভিনেতারা ইতিমধ্যেই সাঁওতালি ভাষা আর ইতিহাসের ক্লাস করছেন। বিদ্রোহের গৌরবময় অধ্যায়কে জীবন্ত করতে অত্যাধুনিক ভিএফএক্স ব্যবহার করা হবে, সঙ্গে থাকবে সাঁওতালি লোকসঙ্গীতের মাধুর্য।

রূপালেখ্য এন্টারটেনমেন্টের এই উদ্যোগ শুধু একটি ছবি নয়, একশো সত্তর বছর আগের হারিয়ে যাওয়া লড়াইকে নতুন প্রজন্মের সামনে নতুনভাবে দাঁড় করানো। পরিচালক বলছেন, ‘হুল’ মানে শুধু রূপালি পর্দার গল্প নয়, ইতিহাসের নতুন পাঠও। সাঁওতালদের আত্মত্যাগ আর অসম সাহসিকতার এই মহাকাব্য বাংলার দর্শক কতটা আপন করে নেন, এখন সেদিকেই সবার নজর।


পিএ/টিকে

মন্তব্য করুন