পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে গঠন করা হবে আলাদা টাস্কফোর্স

পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে বিএসইসি, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।


আজ বুধবার (২৫ জুন) রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজার নিয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় পুঁজিবাজারে আস্থা ফেরাতে প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।


দেশের পুঁজিবাজারের বর্তমান চিত্র ও করনীয় নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন। এতে পুঁজিবাজারের উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন সংশ্লিষ্টরা।

তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধিরা বলেন, বাজারে ভালো প্রতিষ্ঠান আনতে সরকারকেই আদর্শ পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয়।

স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, ‘সারা জীবন চাকরি করে পেনশনের টাকায় হয়তো সংসার চলে, পুঁজিবাজারে বিনিয়োগ করলে হয়তো ভালো থাকবেন। অনেকেই সর্বশান্ত হয়ে গেছে, এটা আমাদের কারও কাম্য নয়।’

পুঁজিবাজারে সঠিক পরিবেশ আনতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও, কিছু কর্মকর্তার অসহযোগিতায় সুফল মিলছে না বলে অভিযোগ করেন আইসিবি চেয়ারম্যান। অসাধু কর্মকর্তাদের সরিয়ে দেয়ার তাগিদ দেন তিনি।

আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ বলেন, ‘আজ যে একথা ওকথা, নানা ধরনের অজুহাত দেখায় তাকে সরিয়ে দেন। তখন কাজটা হবে।’

এসময়, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য আলাদা টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। আর বাজারের জন্য প্রয়োজনীয় সংস্কার চলবে বলে আশ্বাস দেন প্রধান উপদেষ্টের বিশেষ সহকারী।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাসেদ মাকসুদ বলেন, ‘ এ সপ্তাহে দেখবেন যে আমরা জয়েন্ট টাস্কফোর্স করছি। কী কী কাজ করা যায়, যাতে বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজার মুখী করা যায়।

পুঁজিবাজারকে গতিশীল করতে বন্ড মার্কেট শক্তিশালী করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এসএম/টিকে

Share this news on:

সর্বশেষ

img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026