প্রবাসী গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা বাড়াল বাংলাদেশ ব্যাংক

বিদেশে থাকা প্রবাসীদের জন্য অফশোর (ওবিইউ) ব্যাংকিংয়ে সেবার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে জানানো হয়, এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটগুলো প্রবাসী বা বিদেশি হিসাবধারী গ্রাহকদের বিভিন্ন বাণিজ্যসংশ্লিষ্ট সেবা দিতে পারবে। এর মধ্যে অ্যাডভাইজিং, মূল্য আদায় ও পরিশোধ নিষ্পত্তির মতো সেবা অন্তর্ভুক্ত।

সার্কুলারে আরও বলা হয়, এসব কার্যক্রম পরিচালনার সময় ওবিইউগুলোকে কিছু নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো— গ্রাহকের পক্ষে কোনো ধরনের আর্থিক দায় নেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানি ট্রান্সফার অপারেটর, অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল ওয়ালেট বা কার্ড স্কিম এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টে রেমিট্যান্স জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ওবিইউ। এ ক্ষেত্রে বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট অপারেটরের সঙ্গে বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের লক্ষ্যে চুক্তি সম্পাদনের অনুমোদনও থাকবে।

কোনো রেমিট্যান্স যদি অন্য কোনো ওবিইউ বা ব্যাংকের গ্রাহকের পক্ষে আসে, তবে তা তাৎক্ষণিকভাবে আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে স্থানান্তর করতে হবে।

ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ অফশোর ব্যাংকিং ইউনিটকে বৈদেশিক মুদ্রায় সেবা আয় বৃদ্ধির সুযোগ করে দেবে। পাশাপাশি, রেমিট্যান্স ব্যবস্থাপনাও আরও সহজ ও গতিশীল হবে।


পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026