কর্মকর্তা-কর্মচারীদের কঠোর বার্তা দিল এনবিআর

অধীনস্ত সব কর্মকর্তা ও কর্মচারীর নিজ নিজ দপ্তরে উপস্থিত থেকে নিয়মিতভাবে সেবা প্রদান নিশ্চিত করতে কঠোর বার্তা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শুক্রবার (২৭ জুন) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অফিস চলাকালীন সময়ে দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই নিজ নিজ দপ্তরপ্রধানের অনুমতি নিতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টারে’ যথাযথ এন্ট্রি করে অফিস ত্যাগ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ দপ্তর ও সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী যদি অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করেন, অনুপস্থিত থাকেন বা অফিসে দেরিতে উপস্থিত হন, তবে তার বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এবং রাজস্ব আদায়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধি-নিষেধ অনুযায়ী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অফিস ত্যাগ এবং অফিসে দেরিতে উপস্থিতি অফিস শৃঙ্খলার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং অর্থবছরের শেষ তিন কর্মদিবসে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা samt রাজস্ব আদায় কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ সকল কাস্টমস হাউস, কর কমিশনারেট এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সব কমিশনারদেরকে তাদের নিয়ন্ত্রণাধীন সকল দপ্তরে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বলা হচ্ছে, যাতে জনগণ তাদের প্রয়োজনীয় সেবা পেতে পারে।’

আরআর

Share this news on:

সর্বশেষ

img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026