রাজশাহী সিটির নতুন অর্থবছরের বাজেট চূড়ান্ত

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়েছে। রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির বাজেট সভায় সর্বসম্মতিক্রমে এই বাজেট অনুমোদিত হয়।

সোমবার (৩০ জুন) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ।

সভায় খোন্দকার আজিম আহমেদ বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয়খাতে মোট প্রাপ্তি (আয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয় খাতে মোট পরিশোধ (ব্যয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৩৬ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৮৩৭ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৮৪৭ টাকা ৫৫ পয়সা। যা ২০২৪-২০২৫ অর্থ বছরের সংশোধিত বাজেটে হয়েছে ৬০৯ কোটি ৮২ লাখ ২১ হাজার ৬৫৯ টাকা।

এছাড়া সোমবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। সভায় আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মোছা. রুমানা আফরোজ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলররা যথাক্রমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহীর অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মো. সানাউল্লাহ, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রশিদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাছনিমা খাতুন, সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান, এলজিইডি রাজশাহী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোস্তাক আহমেদ, রাজশাহী গণপূর্ত সার্কেলের সহকারী প্রকৌশলী ছাইদুজ্জামান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালকের প্রতিনিধি ওমর ফারুক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর প্রতিনিধি মৌসুমী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফপি

Share this news on:

সর্বশেষ

img
কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
এবার কিউবাকে আল্টিমেটাম ট্রাম্পের Feb 02, 2026
img
পোশাকের মতোই যশোরের ফুল বিদেশে রপ্তানি করতে চাই: তারেক রহমান Feb 02, 2026
img
গ্র্যামি অ্যাওয়ার্ড মঞ্চে আইসিইর অভিযানের প্রতিবাদ করলেন ব্যাড বানি Feb 02, 2026
img
মাঘ মাসে মাথা এত গরম হলে চৈত্রে কী হবে: জামায়াত আমির Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৪৩ শতাংশ Feb 02, 2026
img
মডেলিং ছেড়ে অভিনয়ে, ক্যারিয়ার বদলের গল্প সামান্তার Feb 02, 2026
img
কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয় Feb 02, 2026
img
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ১২তম শিরোপা Feb 02, 2026
img
জন্মদিনে ভিন্ন উপহার, মাকে নিয়ে জেট স্কি রাইডে হৃতিক Feb 02, 2026
img
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার Feb 02, 2026
img
ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপির Feb 02, 2026
img
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ যাচ্ছে 'এ' প্লাস ক্যাটাগরী, তালিকায় ২৭ ক্রিকেটার Feb 02, 2026
img

কক্সবাজারে জামায়াতের আমির

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই Feb 02, 2026
img
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার Feb 02, 2026
img
বিশ্বসংগীত ও মানবিকতার প্রতীক শাকিরার জন্মদিন আজ Feb 02, 2026
img

যশোরে তারেক রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই Feb 02, 2026
img
অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে : অর্থ উপদেষ্টা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস বিতর্কে এবার নতুন নাম মামদানির মা মীরা নায়ার Feb 02, 2026
img
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর Feb 02, 2026