বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বাগদাদ, ঢাকার অবস্থান ১৪তম

জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। ইরাকের রাজধানী বাগদাদের বাতাসে ভয়াবহ দূষণের কথা জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার। এদিকে, দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। তবে সম্প্রতি শহরটির বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে।

আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৮৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে ঢাকা। দূষণের দিক থেকে এই স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়।

একই সময়ে ১৫৯১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। এছাড়া ২২১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা এবং পঞ্চম অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের স্কোর ১৫৫।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এমআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির Feb 02, 2026
img
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর Feb 02, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি ৬ হাজার ১৫০ কোটি টাকা Feb 02, 2026
img
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটারসেনের Feb 02, 2026
img
একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার Feb 02, 2026
img
প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে গায়িকা চ্যাপেল রোয়ান Feb 02, 2026
img
চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের Feb 02, 2026
img
নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি Feb 02, 2026
img
একটা সময় যারা হ্যাঁ'র বিপক্ষে ছিল তারা বাধ্য হয়ে পক্ষে এসেছে: জামায়াত আমির Feb 02, 2026
img
একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে : চরমোনাই পীর Feb 02, 2026
img
সানির ‘বর্ডার টু’র দাপটে টিকতে পারছেন না রানি মুখার্জির ‘মার্দানি থ্রি’! Feb 02, 2026
img
ফের বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় Feb 02, 2026
img
যশোরে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল Feb 02, 2026
img
আরও বাড়ল এলপি গ্যাসের দাম Feb 02, 2026
img
মাঠের খবর প্রতিকূল হওয়ায় অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার: আব্দুল বাতেন Feb 02, 2026
img
‘বিস্ট গেমস সিজন থ্রি’-তে অংশ নিতে পারবেন বাংলাদেশিরা Feb 02, 2026
img
৪ লাখ ৬৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন Feb 02, 2026
img
৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের Feb 02, 2026