ব্যাগেজ নীতিতে মোবাইল ও স্বর্ণে বড় ছাড়

প্রবাসী বাংলাদেশিদের বাড়তি সুবিধা এবং যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যাগেজ রুলস সংশোধন করেছে।

গত ২ জুন ‌‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ জারি করা হয়। বুধবার (২ জুলাই) ইস্যুকৃত নতুন এসআরওতে কিছু সংশোধনী আনা হয়েছে। 

এনবিআর জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংশোধনসহ সার্বিক বিবেচনায় নতুন ব্যাগেজ রুলস এর উল্লেখযোগ্য পরিবর্তনগুলো নিম্নরূপ :  

মোবাইল ফোন আনায় ছাড় 

বিদ্যমান ব্যবস্থায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিবর্তিত ব্যবস্থায় একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে প্রতি বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ডধারী এবং ন্যূনতম ৬ মাস বিদেশে অবস্থান করেছেন এমন প্রবাসী বাংলাদেশী কোন শুল্ক-কর না দিয়ে বছরে ২টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

স্বর্ণ ও রৌপ্য অলংকারে সুবিধা 

কোনোরুপ শুল্ক-কর পরিশোধ না করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার বা ২০০ শত গ্রাম ওজনের রৌপ্যের অলংকার আনতে পারবেন। নতুন ব্যবস্থায়, তোলা প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন।

বাধ্যতামূলক ব্যাগেজ ঘোষণা 

বিদেশ হতে আগত সব যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিতে পারবেন। তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধকল্পে কাস্টমস হল বা কাস্টমস এলাকা ত্যাগ করার পূর্বেই ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। 

এনবিআর বলছে, যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধের অংশ হিসেবে এই নতুন নিয়ম প্রণয়ন করা হয়েছে। তবে অন্যান্য ব্যাগেজ সুবিধাগুলো পূর্বের মতোই অপরিবর্তিত থাকবে।


ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026