এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে একযোগে অবসরে পাঠাল সরকার

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করার পর এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও এক কর কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (২ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে অবসরের বিষয়টি জানানো হয়। যাদের অবসরে পাঠানো হয়েছে, তারা হলেন এনবিআর সদস্য আলমগীর হোসেন, হোসেন আহমদ ও আবদুর রউফ এবং বরিশাল কর অঞ্চলের কমিশনারের দায়িত্বে থাকা মো. শব্বির আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতা বলে সরকার জনস্বার্থে তাদের অবসর প্রদান করেছে।

তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসর-সুবিধাদি পাবেন।

তবে এনবিআরের একাধিক কর্মকর্তা মনে করেন, সম্প্রতি শুল্ক-কর কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ আন্দোলনের পটভূমিতে এ অবসর আদেশ একটি শাস্তিমূলক পদক্ষেপ হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ও ২৯ জুন রাজস্ব খাতে সংস্কারের দাবিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে শুল্ক ও কর কর্মকর্তা-কর্মচারীরা দুই দিনের শাটডাউন পালন করেন।

এতে চট্টগ্রাম কাস্টমসসহ দেশের শুল্ক ও কর অফিসে কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

এই আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করে একটি আদেশ জারি করে আইআরডি। এতে বলা হয়, সরকারের নির্দেশনা অমান্য করে অফিস বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত ও বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির জন্য তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

একই সঙ্গে চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. শফি উদ্দিনকে নতুন করে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউস দেশের সর্বোচ্চ রাজস্ব আদায়কারী দপ্তর। বিদায়ি ২০২৪-২৫ অর্থবছরে এই দপ্তরের মাধ্যমে প্রায় ৭৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগে পৃথক অনুসন্ধান শুরু করেছে। অভিযুক্তদের মধ্যে এনবিআরের দুজন সদস্য এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার রয়েছেন।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026