অপরাধীরা রাষ্ট্রযন্ত্রের ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে : জাহিদুল হক


বৈষম্যবিরোধী নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধনের নেতৃত্বে সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তি কর্মসূচি আয়োজিত হয়েছে।

বুধবার (২ জুলাই) জাতীয় যুবশক্তির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়েছে। 

দিনের শুরুতে জুলাই-আগস্টের বিপ্লবে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বাদ মাগরিব উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদে শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোগড়াপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন খান। জাহিদুল হক বাঁধন বলেন, জুলাই-আগস্টের শহিদদের রক্তে রঞ্জিত বিপ্লব ছিল এই রাষ্ট্রকে কলুষমুক্ত করার শপথ। আমরা চেয়েছিলাম ন্যায়বিচার, কাঙ্ক্ষিত সংস্কার ও জনগণের রাষ্ট্র ফিরিয়ে আনতে। কিন্তু গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, এখনো পর্যন্ত খুনি হাসিনা ও তার দোসররা আইনের আওতার বাইরে, অপরাধীরা রাষ্ট্রযন্ত্রের ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

সংস্কারের নামে প্রহসন চলছে, অপরাধীদের বিচারের দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে এবং জনগণের আত্মত্যাগের ইতিহাসকে চেপে রেখে পুনরায় দুঃশাসনের কালো ছায়া বিস্তার করছে।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি এই নীরবতা। এই প্রতারণা আমরা মেনে নেব না। বিপ্লব শুধু শোক নয়, শপথ। এই প্রতারণার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, চলবেই।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম, মোখলেছুর রহমান স্বজন, সদস্য হোসাইন ভূঁইয়া, ইরফান সাদিক, ইমরান, মাছুম, তৌফিক, শুভ,ফাহিম রকিসহ প্রমূখ।

ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল Feb 05, 2026
img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026
img
নতুন বছরে কাজ আর দায়িত্বেই ব্যস্ত থাকতে চান সঙ্গীতশিল্পী সালমা! Feb 05, 2026
img
২০২৬- এ ভারতীয় সিনেমায় আসছে একের পর এক চমক! Feb 05, 2026
img
নওগাঁয় জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Feb 05, 2026
img

মন্ত্রিসভার বৈঠকে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি Feb 05, 2026
img
তারেক রহমানের উদ্দেশে এরশাদের সাবেক স্ত্রীর খোলা চিঠি Feb 05, 2026
img
‘এন্থিরান’ এবং ‘রা.ওয়ান’ আজও আলোচনার ভিন্ন এক উচ্চতায়! Feb 05, 2026
img
বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারকে দলে ভেড়াল তুর্কি ক্লাব Feb 05, 2026
img
নির্বাচনী হয়রানির অভিযোগে হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের বিরুদ্ধে জিওপির সংবাদ সম্মেলন Feb 05, 2026
img
ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক Feb 05, 2026
img
আবেদপুত্র সিয়ামের জামিন শুনানি আজ Feb 05, 2026
img
নেটফ্লিক্সে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আইনি থ্রিলার চলচ্চিত্র ‘ইক্কা’ Feb 05, 2026
img
টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর Feb 05, 2026
img
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল Feb 05, 2026
img
বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ Feb 05, 2026
img
বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন Feb 05, 2026