বিয়ের আগের দিন ক্যাম্পাসে এসে আটক জবি ছাত্রলীগ নেতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।

আটক ছাত্রলীগ নেতার নাম শরিফুল ইসলাম সাজিদ। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এআইএস বিভাগের ছাত্রলীগ শাখার বর্তমান সেক্রেটারি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজিদ রিটেক পরীক্ষার আবেদন করতে ক্যাম্পাসে আসেন। বিষয়টি জানতে পেরে ছাত্রদলের নেতাকর্মীরা বিভাগে গিয়ে তাকে আটক করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে সাজিদকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয় এবং সেখান থেকে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই স্বৈরাচার ও তাদের দোসরদের বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। সাজিদ পরিকল্পিতভাবে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন। আমরা তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। আশা করছি, প্রশাসন আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।

গত বুধবার ‘সাজিদ ইসলাম’ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি উসকানিমূলক পোস্ট দেওয়া হয় বলেও অভিযোগ হিমেলের। 

তবে অভিযোগ অস্বীকার করেছেন শরিফুল ইসলাম সাজিদ। তিনি বলেন, ‘ফেসবুক পোস্টটি আমি করিনি, আইডিটিও আমার নয়। আগামীকাল আমার বিয়ে, তাই আগামী সপ্তাহে আসতে পারব না বলে আজ রিটেক পরীক্ষার আবেদন করতে এসেছিলাম। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আসিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘ছাত্রদলের নেতারা দাবি করেছেন যে সাজিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা তাকে পুলিশের কাছে হস্তান্তরের দাবি জানান। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।’

কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।’ তবে তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
এপস্টেইনকে নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ! Feb 05, 2026
img
আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: তাহের Feb 05, 2026
img

শেখ মনিরুল আলম টিপু

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াই আমার স্বপ্ন: মঈন আলী Feb 05, 2026
img
রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানাল ভারত Feb 05, 2026
img
গ্যাব্রির সঙ্গে চুক্তি নবায়ন করল বায়ার্ন মিউনিখ Feb 05, 2026
img
আইনি বিপাকে মনোজ বাজপেয়ী! Feb 05, 2026
img
প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর সৌদি আরব ও তুরস্কের Feb 05, 2026
img
অভিনেতা গোবিন্দর বাড়িতে দুষ্কৃতী ও লাগাতার হুমকি! Feb 05, 2026
img
বিএনপির আরও ৮ নেতাকে বহিষ্কার Feb 05, 2026
img
১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে শামা ওবায়েদের ইশতেহার ঘোষণা Feb 05, 2026
img
বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো : রাশেদ প্রধান Feb 05, 2026
img
গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান Feb 05, 2026
img
টিআরপি তালিকায় যুগ্ম শীর্ষে পরশুরাম ও পরিণীতা Feb 05, 2026
img
আইসিসি পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দিয়েছেন ইমরান খাজাকে Feb 05, 2026
img
সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও বাস্তব পরিস্থিতি সাংঘর্ষিক: গোলাম পরওয়ার Feb 05, 2026
img
আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে : আমীর খসরু Feb 05, 2026
img
একাত্তরে মা-বোনের ইজ্জত লুণ্ঠনকারীরা বর্তমানে প্রতাপ দেখাচ্ছে: আমান Feb 05, 2026