অনলাইনে শুল্ক ও কর জমা দিতে ‘এ-চালান’ সিস্টেম চালু করল এনবিআর

নতুন অর্থবছরের শুরুতে শুল্ক ও কর অনলাইনে সরকারি কোষাগারে জমা দিতে ‘এ-চালান’ সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর ও অর্থ বিভাগের যৌথ কার্যক্রমে চালু হওয়া এই চালান সিস্টেমের মাধ্যমে যেকোনো সময় আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের সিঅ্যান্ডএফ এজেন্টরা শুল্ক ও কর জমা দিতে পারবেন।

শনিবার (৫ জুলাই) এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড।

চালান সিস্টেমটি চালু করতে এনবিআরের অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে অর্থ বিভাগের আইবিএএস++ বা আইবাস সিস্টেমকে সংযুক্ত (ইন্টিগ্রেট) করা হয়েছে। আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্টরা এখন নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক ও কর জমা দিতে পারবেন।

জানা যায়, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন তা সরকারি ট্রেজারিতে জমা হতে কয়েকদিন সময় লেগে যায়। বিধায় সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে।

‘এ-চালান’-এর মাধ্যমে জমা দেওয়া এই অর্থ তাৎক্ষণিক সরকারের ট্রেজারিতে জমা হবে। ফলে সরকার তাৎক্ষণিকভাবে এই নগদ অর্থ খরচ করতে পারবে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির Feb 04, 2026
img
সারজিস আলমকে জরিমানা Feb 04, 2026
img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

মুসলিম পার্সোনাল ‘ল’ প্রণয়ন ও হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026