ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের কথা ভাবছে সরকার: ত্রাণ উপদেষ্টা

ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের কথা ভাবছে সরকার। মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ৭ হাজার ৩৪০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীকে যুক্ত করার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই-আজম।

শনিবার (১২ জুলাই) সকালে ফেনীর পুরাতন মুন্সীর হাট এলাকার একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, ফেনীর উত্তরের দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, ‘এই প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে ফেনীর মানুষ বন্যার ভয় থেকে রক্ষা পাবে।’

পরিদর্শনকালে আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গত মানুষজন ত্রাণ ও সহায়তার ঘাটতি নিয়ে উপদেষ্টার কাছে ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে, ফেনীর সামগ্রিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও ক্ষয়ক্ষতি ব্যাপক। ফুলগাজী ও পরশুরাম উপজেলার বহু এলাকায় পানি কমতে শুরু করলেও ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞার নিচু এলাকা এখনো পানিতে প্লাবিত। প্রায় ৩০টি গ্রামের ৪০ হাজারের মতো মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন।

জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যায় ১ হাজারেরও বেশি মৎস্য ঘের ও পুকুর এবং ১ হাজার ৬৫৫ হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণিসম্পদ খাতে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ৬৪ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া সড়ক ও অন্যান্য অবকাঠামোরও ক্ষতি হয়েছে ব্যাপকভাবে।

এমআর/টিএ     

Share this news on:

সর্বশেষ

img
মঞ্জুরুলের প্রার্থিতা নিয়ে জটিলতা, নির্বাচনে সুযোগ নেই Feb 01, 2026
img
অভিযোগ থাকার পরেও কেন ছোটপর্দায় অভিনেত্রীরা? Feb 01, 2026
img
নির্বাচনে বাঁধা নেই কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের Feb 01, 2026
img
বড়পর্দায় আসছে ‘নাগিন’ Feb 01, 2026
img
আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর Feb 01, 2026
img
শুরু হলো গৌরবময় ভাষার মাস ফেব্রুয়ারি Feb 01, 2026
img
রুপার বাজারেও চরম অস্থিরতা, জানুয়ারিতেই ১৪ দফা দাম সমন্বয় Feb 01, 2026
img
‘পরশুরাম’ ধারাবাহিকে লাট্টুর প্রত্যাবর্তন Feb 01, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী Feb 01, 2026
img
ভলিবলের কোচ কামাল আর নেই Feb 01, 2026
img
হাসনাত আব্দুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা Feb 01, 2026
img
পারমাণবিক অস্ত্র বর্জন করবে তেহরান, ট্রাম্পের আশা Feb 01, 2026
img
খেলাফত মজলিসে যোগ দিলেন ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী Feb 01, 2026
img
এলচের বিপক্ষে জিতে ইয়ামালের প্রশংসা করলেন বার্সা কোচ Feb 01, 2026
img
কপিলের শোয়ে লতা মঙ্গেশকরের নামে কোন শপথ নিলেন এ আর রহমান? Feb 01, 2026
img
গাজাজুড়ে ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ ৩১ ফিলিস্তিনি নিহত Feb 01, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 01, 2026
img
এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক Feb 01, 2026
img
টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই: জোনায়েদ সাকি Feb 01, 2026