অপরাধী কোন দলের, কোন মাপের নেতা, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় : র‍্যাব মহাপরিচালক

অপরাধী কোন দলের কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় উল্লেখ করে র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধু অপরাধী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান অভিযান এবং গুমচেষ্টা মামলাসহ সাম্প্রতিক বিষয়াদি নিয়ে শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘মিটফোর্ড এলাকার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আমরা গ্রেফতার করেছি। এ মামলার ছায়া তদন্ত চলছে। এখনও বিস্তারিত কিছু বলার সময় আসেনি, তবে বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। সেনাবাহিনী-পুলিশসহ অন্যান্য সংস্থাও আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় চাঁদাবাজি কিংবা ব্যবসায়িক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে এটা প্রাথমিক পর্যায়ের ধারণা।’

র‍্যাব প্রধান দৃঢ়ভাবে বলেন, ‘আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধু অপরাধী। সে যেই দলের হোক, যত বড় প্রভাবশালী হোক, কোনো ছাড় নেই। আমরা অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘৫ আগস্টের ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই গুছিয়ে এনেছি। আমাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযানে পরিস্থিতি উন্নতির দিকে। আশা করছি, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে একটি সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারবো।’

সম্প্রতি গণপিটুনির ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, ‘কোনোভাবেই আইন হাতে তুলে নেয়া যাবে না। মব সন্ত্রাস করে অন্যায়ভাবে কোনো দাবি আদায় করার সংস্কৃতি বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এমন গুজব ছড়িয়ে নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে র‍্যাব সজাগ রয়েছে।’

সংবাদ সম্মেলনের একপর্যায়ে র‍্যাব ডিজি জানান, চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টার মামলার প্রধান আসামিকেও গ্রেফতার করেছে র‍্যাব।

তিনি বলেন, ‘এটি একটি নির্মম ঘটনা। দীর্ঘ সময় ধরে পলাতক থাকা আসামিকে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা শনাক্ত ও গ্রেফতার করতে পেরেছি। আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মঞ্জুরুলের প্রার্থিতা নিয়ে জটিলতা, নির্বাচনে সুযোগ নেই Feb 01, 2026
img
অভিযোগ থাকার পরেও কেন ছোটপর্দায় অভিনেত্রীরা? Feb 01, 2026
img
নির্বাচনে বাঁধা নেই কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের Feb 01, 2026
img
বড়পর্দায় আসছে ‘নাগিন’ Feb 01, 2026
img
আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর Feb 01, 2026
img
শুরু হলো গৌরবময় ভাষার মাস ফেব্রুয়ারি Feb 01, 2026
img
রুপার বাজারেও চরম অস্থিরতা, জানুয়ারিতেই ১৪ দফা দাম সমন্বয় Feb 01, 2026
img
‘পরশুরাম’ ধারাবাহিকে লাট্টুর প্রত্যাবর্তন Feb 01, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী Feb 01, 2026
img
ভলিবলের কোচ কামাল আর নেই Feb 01, 2026
img
হাসনাত আব্দুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা Feb 01, 2026
img
পারমাণবিক অস্ত্র বর্জন করবে তেহরান, ট্রাম্পের আশা Feb 01, 2026
img
খেলাফত মজলিসে যোগ দিলেন ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী Feb 01, 2026
img
এলচের বিপক্ষে জিতে ইয়ামালের প্রশংসা করলেন বার্সা কোচ Feb 01, 2026
img
কপিলের শোয়ে লতা মঙ্গেশকরের নামে কোন শপথ নিলেন এ আর রহমান? Feb 01, 2026
img
গাজাজুড়ে ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ ৩১ ফিলিস্তিনি নিহত Feb 01, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 01, 2026
img
এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক Feb 01, 2026
img
টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই: জোনায়েদ সাকি Feb 01, 2026