লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলা, অবস্থান ধর্মঘট

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। হামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন তিনি।

রোববার বেলা ১২টায় কালিহাতী উপজেলার গোহালিয়া ইউনিয়নের সড়াতৈল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর হামলার প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে আবদুল লতিফ সিদ্দিকী ভাঙচুর হওয়া গাড়িগুলো নিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আসেন। তিনি সেখানে বসে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করেন।

লতিফ সিদ্দিকী অভিযোগ করেন, কালিহাতীর গোহালিয়া বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর সমর্থকরা তার গাড়িবহরে হামলা চালায়। এসময় তার ব্যক্তিগত গাড়িসহ আরও তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এসময় ইটের আঘাতে তার কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

লতিফ সিদ্দিকী বলেন, কালিহাতীতে বসে অবস্থান ধর্মঘট করলে রাস্তাঘাট বন্ধ হয়ে যেতো। শেখ হাসিনা বিব্রত হোক, সরকার বিব্রত হোক তা চাই না। এ জন্য জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ধর্মঘট শুরু করেছি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী হামলার ঘটনায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে হামলার সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে টাঙ্গাইল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লতিফ সিদ্দকী মানহানিকর বক্তব্য দেয়ায় স্থানীয় জনতা তার গাড়িবহরে হামলা করেছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026