কাঁচা পেঁপের বহুমাত্রিক পুষ্টিগুণ

কাঁচা পেঁপের আছে আশ্চর্য কিছু গুণ। এতে রয়েছে ভিটামিন ‘এ’, ভিটামিন ‘বি’ ও ভিটামিন ‘সি’। সেই সঙ্গে রয়েছে লৌহ ও ক্যালসিয়াম। শরীর সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁপে দারুণ কার্যকর।

বিশেষজ্ঞরা বলেন, মানুষের ভেতরের সৌন্দর্যের যত্ন নিলে আপনা-আপনি বাইরের সৌন্দর্য হিসেবে ফুটে ওঠে। শরীরের ভেতর থেকে পরিষ্কার করতে পারে, এমনই এক দুর্দান্ত উপাদান হচ্ছে কাঁচা পেঁপে। একে ‘সুপারফুড’ বলা চলে।

জেনে নেয়া যাক খাদ্যতালিকায় কাঁচা পেঁপে রাখার কিছু গুণাগুণ-

  • ‘নিউট্রিশন’ নামের ব্রিটিশ জার্নাল বা সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা তথ্য অনুযায়ী, কাঁচা পেঁপেতে অনেক বেশি ক্যারটিনয়েডস থাকে, যা গাজর বা টমেটোর চেয়ে বেশি। মানুষের শরীরে জন্য কাঁচা পেঁপেতে থাকা ক্যারটিনয়েড বেশি উপযোগী।
  • কাঁচা পেঁপেতে নানা রকম প্রাকৃতিক এনজাইম থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি এনজাইম হচ্ছে সাইমোপ্যাপিন ও প্যাপিন। এই দুটি এনজাইম প্রোটিন চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে।

  • পেট পরিষ্কারক করতে কাঁচা পেঁপে অনেকটাই ঝাঁটার মতো কাজ করে। কাঁচা পেঁপে খেলে কোলন বা মলাশয় ও পরিপাকনালি পরিষ্কার হয়ে যায়। পেঁপেতে থাকা আঁশ ক্রনিক কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা অম্লতা, পাইলস ও ডায়রিয়া দূর করতে পারে। মানুষের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে পেঁপে দারুণ কার্যকর।
  • কাঁচা পেঁপের তরকারি লিভার বৃদ্ধিরোধ করে এবং পাইলসের সমস্যা দূর করে। এছাড়া গ্যাস্ট্রিক ও বদহজমের কষ্ট দূর হয়ে যায়।
  • এমনকি যাদের মাথায় উঁকুন রয়েছে। তারা এর যন্ত্রণা থেকে রেহাই পেতে ১ চামচ পেঁপের আঠা, তার সঙ্গে ৭-৮ চামচ পানি মিশিয়ে তা ফোটানোর পর ঠাণ্ডা করে চুলের গোড়ায় লাগাতে পারেন। এক বা দুই দিন লাগালে উঁকুন মরে যায়।

ত্বকের সুরক্ষায়

পেঁপের আঁশ শরীরের ভেতরের বিষাক্ত ভাব দূর করে বলে নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর হয়। বিশেষ করে ব্রণ এবং ত্বকের ওপর নানা দাগ দূর করতে পারে কাঁচা পেঁপে। মৃত কোষ সমস্যা দূর করতে পারে পেঁপে।

কিভাবে খাবেন

  • শরীর ঠিক রাখতে নিয়মিত কাঁচা পেঁপের জুস খেতে পারেন। কাঁচা পেঁপের সঙ্গে শসা মিশিয়ে ব্লেন্ড করে নিন। এতে একটু লেবু চিপে দিয়ে খেতে পারেন।
  • সালাদ খেতে পারেন।
  • তরকারি হিসেবেও কাঁচা পেঁপে খেতে পারেন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে গায়িকা চ্যাপেল রোয়ান Feb 02, 2026
img
চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের Feb 02, 2026
img
নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি Feb 02, 2026
img
একটা সময় যারা হ্যাঁ'র বিপক্ষে ছিল তারা বাধ্য হয়ে পক্ষে এসেছে: জামায়াত আমির Feb 02, 2026
img
একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে : চরমোনাই পীর Feb 02, 2026
img
সানির ‘বর্ডার টু’র দাপটে টিকতে পারছেন না রানি মুখার্জির ‘মার্দানি থ্রি’! Feb 02, 2026
img
ফের বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় Feb 02, 2026
img
যশোরে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল Feb 02, 2026
img
আরও বাড়ল এলপি গ্যাসের দাম Feb 02, 2026
img
মাঠের খবর প্রতিকূল হওয়ায় অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার: আব্দুল বাতেন Feb 02, 2026
img
‘বিস্ট গেমস সিজন থ্রি’-তে অংশ নিতে পারবেন বাংলাদেশিরা Feb 02, 2026
img
৪ লাখ ৬৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন Feb 02, 2026
img
৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের Feb 02, 2026
img
প্রেমের গুঞ্জনের মাঝেই আরশকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহ’র Feb 02, 2026
img
দায়িত্ব পেলে আমাদের প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন: তারেক রহমান Feb 02, 2026
img
কারচুপির ষড়যন্ত্র জনগণ রুখে দেবে : দুলু Feb 02, 2026
img

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ Feb 02, 2026
img
ফের আলোচনায় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান Feb 02, 2026
img
ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করল ইরান Feb 02, 2026