বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের কোনো আপত্তি নাই : হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, অন্তবর্তী সরকার শক্তিশালী বিচার বিভাগ চায়। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের কোনো আপত্তি নাই। আমরা বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় থাকা সমর্থন করি। তবে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স আমরা চাই।

বুধবার (১৬ জুলাই) বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, ঐতিহাসিক মাসদার হোসেন মামলার শুনানিতে প্রয়াত প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ পাওয়ারের ব্যালেন্সের কথা বলেছেন। পরবর্তী সময়ে শুনানিতে এ বিষয়ে বিস্তারিত আদালতে তুলে ধরব।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে বিচার বিভাগ অপকর্মের লাইসেন্স দিয়েছিল। সাড়ে চার হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছিল। ৭০০ মানুষকে গুম করেছিল ফ্যসিস্ট সরকার। সুপ্রিম কোর্টের এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিল। এমন বিচার বিভাগ আমরা আর চাই না।

এ সময় হাইকোর্ট বলেন, আপনারা (সরকার) তাহলে পৃথক সচিবালয় করে দিতে চান? তখন অ্যাটর্নি জেনারেল হ্যা সূচক জবাব দিয়ে বলেন, আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টা হাইলাইটস করতে চাই।

অ্যাটর্নি জেনারেল তার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৩ আগস্ট পর্যন্ত আদালতের কাছে সময় চান। হাইকোর্ট অ্যাটর্নি জেনারেলকে পরবর্তী শুনানির জন্য আগামী ৪ আগস্ট সময় নির্ধারণ করে দেন। আদালত বলেন, আমরা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে এই মামলার শুনানি করতে চাই।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026
img
একটি দল জাল ভোট দিতে বোরখা ও নিকাব প্রস্তুত করছে : মাহদী আমিন Feb 07, 2026
img
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা Feb 07, 2026
img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026