বাসেও এবার চালু হলো ‘র‌্যাপিড পাস’ সেবা

নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের পাশাপাশি বাস সার্ভিসে চালু হলো ‘র‌্যাপিড পাস’ বা স্মার্ট কার্ড সার্ভিস। এখন থেকে রাজধানীর হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও মতিঝিল-শিববাড়ী রুটের বিআরটিসি বাসে এই সার্ভিস চালু করা হয়েছে। স্মার্ট কার্ড সার্ভিসের মাধ্যমে একজন যাত্রী যে কোনো যানবাহনে নগদ বা ভাংতি টাকার ঝামেলা ছাড়াই কার্ড ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।


রবিবার রাজধানীর হাতিরঝিল এলাকায় এফডিসি কাউন্টার সংলগ্ন স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতার, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম প্রমুখ।


ফাওজুল কবির খান বলেন, ‘বাংলাদেশের এমন সব যানবাহন আছে, যেগুলো থাকার কথা ছিল না। আপনারা জানেন আজ থেকেই মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি তুলে নেওয়ার জন্য বিআরটিএর অভিযান চলমান আছে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কোনো ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করা আমাদের উদ্দেশ্য নয়। ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়কে থাকলে যানজট তৈরি হয়। 

তিনি বলেন, দীর্ঘদিনের অভিযোগ তো আর একদিনে শেষ করা যাবে না। আমরা চেষ্টা করছি কিছু একটা সূচনা করতে। অন্তত আমরা যেন কিছুটা অভিযোগ লাঘব করতে পারি। মেট্রোরেল হওয়াতে জনমনে একটা স্বস্তি হয়েছে এবং যাতায়াতে একটা গতি এসেছে। সড়কেও আমাদের সেই গতিটা আনতে হবে। আমরা শ্রমিক নেতা শিমুল বিশ্বাসের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়িগুলোকে সরাতে হবে। আমরা সরকারের পক্ষ থেকে বলেছি, বিশেষ রেয়াতি হারে ঋণের ব্যবস্থা করব। কিন্তু মেহেরবানি করে বাসগুলো আপনাদের সরাতে হবে। বাস মালিককে ক্ষতিগ্রস্ত করার সরকারের উদ্দেশ্য নয়।

সড়ক উপদেষ্টা বলেন, যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে হবে। আমরা যদি যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে পারি তবে বর্তমান ব্যবস্থাতেই অনেকটা গতি আসবে। আমাদের একটাই উদ্দেশ্য সড়কের গতি বৃদ্ধি করা। বাইরের দুনিয়াতে যেটা আগে থেকে ছিল সেটা আমরা এখন করতে চাই। টিকিটের জন্য যেন লম্বা লাইন ধরতে না হয় সেজন্য অ্যাপের মাধ্যমে টিকিটিংয়ের ব্যবস্থা করা হবে।

ভবিষ্যতে নৌযান, রেলওয়ে, সেতু টোলে যুক্ত হবে। অনুষ্ঠানে ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, র‌্যাপিড পাস কার্ডের মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া আদায়ের অংশ হিসেবে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে (এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি) র‌্যাপিড পাস কার্ডের মাধ্যমে ভাড়া আদায় কার্যক্রম চালু করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে মেট্রোরেলসহ সব গণপরিবহনে যাতায়াত করা যাবে। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। নগদ ও ভাংতি টাকার ঝামেলা নেই।

তিনি বলেন, এ কার্ড হাতিরঝিল চক্রকার বাসের সব কাউন্টারে পাওয়া যাবে। এ ছাড়া ডাচ বাংলা ব্যাংকের সব শাখা ও মেট্রোরেল স্টেশনগুলো থেকে এ কার্ড সংগ্রহ করা যাবে। এছাড়া একই অনুষ্ঠানে মতিঝিল থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বিআরটিসির ১০টি বাসে র‌্যাপিড পাস কার্ড চালু করা হয়।

ডিটিসিএর নির্বাহী পরিচালক জানান, এই উদ্যোগ নগরের গণপরিবহন ব্যবস্থাকে আরও স্মার্ট, নগদবিহীন, স্বচ্ছ এবং যাত্রীবান্ধব করে তুলবে। মেট্রোরেল লাইন-৬-এ র‌্যাপিড পাস ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে গড়ে ৬৮ শতাংশ ছাড়িয়ে গেছে। এ ছাড়া র‌্যাপিড পাসের মাধ্যমে ভাড়া আদায় এখন মেট্রোরেল ছাড়িয়ে বাস, নৌপথ এবং রেল পরিবহনেও বিস্তৃত হচ্ছে। হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি সার্ভিসে র‌্যাপিড পাসের পাইলট চালু হয়েছে। হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি পরিষেবায় পাইলট কার্যক্রম শুরু হয়েছে; অচিরেই যাত্রীরা র‌্যাপিড পাস ব্যবহার করে ভাড়া পরিশোধ করতে পারবেন।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
নাসিম-মাসুদ-নিজাম হাজারীসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 02, 2026
img
ধানের শীষ প্রতীক থাকছে না ১০ আসনে Feb 02, 2026
img
ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২ Feb 02, 2026