বার্ন ইন্সটিটিউটে সকাল থেকে নেই উৎসুক জনতার ভিড়

রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন অনেকেই। রোগীদের সার্বিক অবস্থা বিবেচনায় সেখানে মানুষজনকে ভিড় না করতে গত কয়েকদিন ধরে অনুরোধ জানিয়ে আসছিল কর্তৃপক্ষ। এ অবস্থায় বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে উৎসুক জনতার সেই ভিড় কমেছে সেখানে।

সরেজমিন দেখা যায়, আজ সকাল থেকে গত কয়েকদিনের মতো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফটকগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। প্রয়োজন ছাড়া অন্য কাউকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া ইনস্টিটিউটের বাইরে শুধুমাত্র অবস্থান করছেন সংবাদকর্মীরা।

এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় অবস্থান করছে। পাশাপাশি বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় এসেছে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম।

গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। আর শিক্ষার্থী ও পাইলটসহ ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
  
এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026