৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০০৭ সালের ভোটারদের ২ নম্বর ফরম আপলোডের নির্দেশ

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে ২০০৭ সালের ভোটারদের ২ নম্বর ফরম আপলোড করার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ২০০৭ সালের ভোটারদের মধ্যে ২ কোটি ৩৮ লাখ ভোটারের ২ নম্বর ফরম এনআইডি’র সার্ভারে আপলোড করা আছে।

সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ বিষয়টি উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। তিনি ২ নম্বর ফরম দ্রুত সার্ভারে আপলোড করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ২ নম্বর ফরম স্ক্যান সম্পন্ন করে সার্ভারে আপলোড করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, ২০০৭ সাল হতে যেসব ভোটারের ২ নম্বর ফরম সার্ভারে আপলোড করা হয়নি, সেসব ভোটারের ২ নম্বর ফরম দ্রুত সার্ভারে আপলোড করা প্রয়োজন। অনেক স্থানে ফরমসমূহ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে সভায় এনআইডি পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানান, ২০০৭ সালে হওয়া ভোটারদের মধ্যে এ পর্যন্ত ২ কোটি ৩৮ লাখ ভোটারের ২ নম্বর ফরম স্ক্যান করা হয়েছে। অবশিষ্ট ফরমসমূহও দ্রুততার সাথে স্ক্যান সম্পন্ন করা এবং সার্ভারে আপলোড দেয়া প্রয়োজন। সিস্টেম ম্যানেজার কারিগরি ২ নম্বর ফরম স্ক্যানের ক্ষেত্রে সুনির্দিষ্ট স্পেসিফিকেশন মেইনটেইন করার অনুরোধ করেন তিনি।

এনআইডি’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০০৭ সালের ভোটারদের সব ২ নম্বর ফরম আপলোড করা হয়নি। বর্তমানে যেসব ফরম ভালো আছে, সেসব ফরম আপলোডের উদ্যোগ নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৭ সালের ভোটারের ২ নম্বর ফরম আপলোড করতে আইডিইএ-২ প্রকল্প পরিচালক ও সিস্টেম ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026