অশ্লীলতার অভিযোগে বন্ধ হলো ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম

অহেতুক যৌনতা, হিংসা এবং আপত্তিকর কনটেন্ট বন্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে মোট ২৪টি অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিছু অ্যাপ ‘সফট পর্ন’ ছড়ানোর অভিযোগে সরাসরি নিষিদ্ধ হয়েছে।

ভারতের সেই মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এসব অ্যাপ ও ওয়েবসাইটের নাম প্রকাশ করেছে। তালিকায় রয়েছে—‘অল্ট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশি ফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নবরস লাইট’, ‘গুলাব’সহ আরও কয়েকটি প্ল্যাটফর্ম।

মন্ত্রণালয়ের অভিযোগ, ভারতের ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন (বিশেষ করে ধারা ৬৭ এবং ৬৭এ), ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং অশ্লীলভাবে নারী শরীর প্রদর্শন (নিষেধ) আইন, ১৯৮৬ সালের ধারা ৪-এর নির্দেশ লঙ্ঘন করেছে ওয়েব প্ল্যাটফর্মগুলো।

আইটি আইনের ধারা ৬৭ এবং ৬৭এ অনুযায়ী বৈদ্যুতিক মাধ্যমে কোনোভাবে অশ্লীল বা যৌন উত্তেজক কোনো কিছু দেখানো যাবে না। একইভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও নিষিদ্ধ। আবার ১৯৮৬ সালের আইন অনুযায়ী, কোনো মাধ্যমেই নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা যাবে না। দপ্তরের দেওয়া তালিকায় উল্লিখিত ওয়েব প্ল্যাটফর্মগুলো এই সব কয়টি আইন লঙ্ঘন করেছে বলে মন্ত্রণালয়ের দাবি।

ইতোমধ্যেই অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মগুলোর কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ দেশে নিষিদ্ধ অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মগুলো যেন কোনো ভাবে দেখা না যেতে পারে তার জন্যই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026