মহাকাশ থেকে স্বামীর ভিডিও কলে চমকে উঠলেন স্ত্রী! কোন প্রযুক্তি ব্যবহার করেন নভোচারীরা?

প্রযুক্তির অগ্রগতি আজ আমাদের পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। দূরত্ব যেন এখন আর কোনো বাধা নয়, অডিও, ভিডিও কল কিংবা মেসেজিংয়ের মাধ্যমে মুহূর্তেই যোগাযোগ সম্ভব হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তবে ঘটনা যদি হয় মহাকাশ থেকে ভিডিও কলের, তাহলে তা নিঃসন্দেহে চমকে ওঠার মতোই!

সম্প্রতি এমন এক অনন্য ঘটনার সাক্ষী হয়েছে ভারত। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে নিজের স্ত্রীকে ভিডিও কল করে ইতিহাস গড়েছেন ভারতীয় নভোচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।

আর সেই কল ধরেই ইতিহাসের অংশ হয়ে গেলেন তার স্ত্রী কামনা শুক্লা, যিনি হয়েছেন প্রথম ভারতীয় নারী, যিনি সরাসরি মহাকাশ থেকে স্বামীর ফোন কল পেয়েছেন।

মহাকাশের মায়া ও ভালবাসার গল্প

স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে ‘এক্সিয়ম-৪’ মিশনের অংশ হিসেবে শুভাংশু শুক্লা ২৫ জুন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা করেন। পরদিন ২৬ জুন পৌঁছান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। আর সেদিনই সেই ঐতিহাসিক ভিডিও কল করেন স্ত্রী কামনার সঙ্গে।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, সেই কলের সময় শুভাংশু মহাকাশে তার দৈনন্দিন কাজ, বৈজ্ঞানিক গবেষণার অভিজ্ঞতা ও মহাকাশ থেকে দেখা পৃথিবীর অসাধারণ দৃশ্য নিয়ে কথা বলেন। স্ত্রীর সঙ্গে এমন এক সংযোগ, যা শুধুই ভালোবাসার নয়, প্রযুক্তির নতুন দিগন্তেরও প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

কীভাবে সম্ভব হলো মহাকাশ থেকে ভিডিও কল?

মহাকাশে তো নেই কোনো মোবাইল টাওয়ার বা সাধারণ নেটওয়ার্ক। তাহলে কীভাবে সম্ভব হলো এই যোগাযোগ?

এর পেছনে কাজ করেছে অত্যাধুনিক স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয় Tracking and Data Relay Satellite System (TDRSS)। এটি নাসা পরিচালিত একটি ব্যবস্থা, যা ভূস্থির কক্ষপথে থাকা উপগ্রহের মাধ্যমে আইএসএস থেকে আসা ভিডিও ও অডিও সিগনাল গ্রহণ করে।

সিগনাল প্রথমে কেউ-ব্যান্ড রেডিও তরঙ্গ ব্যবহার করে TDRSS উপগ্রহে পাঠানো হয়। সেখান থেকে তা চলে আসে পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে।এরপর সেই তথ্য যুক্ত হয়ে যায় সাধারণ ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে, ফলে সেটি রূপ নেয় একটি সাধারণ ভিডিও কলে।

বৈজ্ঞানিক বাস্তবতা আর আবেগের সম্মিলন

এই অভিনব প্রযুক্তির মাধ্যমে মহাকাশ আর পৃথিবীর দূরত্ব যেন আরও একটু কমে এলো। একই সঙ্গে এই ভিডিও কলের অভিজ্ঞতা মহাকাশ গবেষণায় মানুষের অংশগ্রহণ ও আবেগের এক নতুন অধ্যায় রচনা করল। মহাকাশপ্রেমীরা বলছেন, এই মুহূর্তটি ভালোবাসা, প্রযুক্তি ও বিজ্ঞানের এক অসাধারণ সংমিশ্রণ।

মহাকাশ থেকে একজন নভোচারীর কল কেবলই একটি ভিডিও কল নয়, এটি হয়ে উঠেছে দুইটি হৃদয়ের মাঝে এক অনন্য সংযোগ, পৃথিবী ও মহাকাশের মধ্যকার এক প্রাণবন্ত সেতুবন্ধন।

এমআর  

Share this news on:

সর্বশেষ

img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026