টেকসই উন্নয়নে আমরা ভালো করব: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে আমরা খুব ভালো করব।

বৃহস্পতিবার বেলফাস্টে উত্তর আয়ারল্যান্ড অ্যাসেম্বলি বিল্ডিংয়ের লং গ্যালারিতে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’র অনেকগুলো লক্ষ্য অর্জনের সাথে সাথে অতি দরিদ্র অবস্থা থেকে অর্থনীতিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ কয়েক দশক ধরে কাজ করছে।

তিনি বলেন, দারিদ্রমুক্ত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত ‘রূপকল্প- ২০২১’ অর্জনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার ২০০৯ সালে যাত্রা শুরু করে।

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ জুলকার নাইন এ সময় উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা স্টাডি সার্কেল আয়োজিত ‘বাংলাদেশ: উন্নয়নের স্বর্ণ যাত্রা’ শীর্ষক এ সেমিনারটির স্পন্সর হিসেবে ছিলেন উত্তর আয়ারল্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য মার্টিন-ও-মোয়েলার, ক্রিস লিটল ও মাইক নেসবিট।

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক শাম্মী আহমেদ প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026