বরিশালে ৫ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বরিশালে মাদক মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের কাউনিয়া খালপাড় সংলগ্ন এলাকার মৃত কামরুল গাজীর ছেলে সজল ওরফে সাজন গাজী, নতুন বাজার আদি শ্মশান সংলগ্ন এলাকার সাগর মজুমদারের ছেলে জনি মজুমদার ও তার বড় ভাই সুজন মজুমদার, বিএম স্কুল এলাকার আলী হোসেন মৃধার ছেলে জুম্মান হোসেন মৃধা ও পটুয়াখালী পৌর শহরের পুরান বাজার এলাকার মৃত কালাচান ধরের ছেলে কাজল ধর ওরফে বিকাশ ধর।

সজলকে ১২ বছর কারাদণ্ড পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। এছাড়া জনিকে সাত বছর কারাদণ্ড, পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। অপরদিকে জুম্মান, সুজন ও কাজলকে ছয় বছর করে কারাদণ্ড, পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ মার্চ নতুন বাজার এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত ওই পাঁচজনকে আটক করে। এসময় সজলের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা, জনির কাছ থেকে দুইশ’ পিস ও বাকি তিনজনের প্রত্যেকের কাছ থেকে একশ’ পিস করে মোট দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২১ মার্চ কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে সত্যতা পেয়ে ডিবি পুলিশের পরিদর্শক কাজী মাহবুবুর রহমান একই বছরের ২৯ এপ্রিল পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। রায় ঘোষণার সময় আসামি সজল পলাতক ছিলেন। বাকি চারজন উপস্থিত ছিলেন। 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026
img
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
বিমানের ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট চালু রাখতে জামায়াতের আমিরের কাছে স্মারকলিপি Feb 04, 2026
img
টলিউডে কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা

ঢাকায় চাপ কমাতে জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
প্রাক্তন অর্জুন কাপুরের দুঃসময়ে কী করলেন মালাইকা? Feb 04, 2026
img
বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান Feb 04, 2026
আলোচনার আগেই যুদ্ধে জড়িয়ে পরবে ইরান-যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

১৫ লাখ ফ্রিল্যান্সার ও ৫ লাখ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
ভেনেজুয়েলার তেল ভাণ্ডার যেন এক মহাবিস্ময়কর সম্পদ Feb 04, 2026
img
বিএনপিতে যোগ দিলো জামায়াতের ২৫ নেতাকর্মী Feb 04, 2026
টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়েত আমির Feb 04, 2026
ওসিডি’ নয়, সচেতনতার ডাক জয়া আহসানের Feb 04, 2026
img
প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান Feb 04, 2026
img

নারায়ণগঞ্জ-১

দিপুকে সমর্থন দিয়ে রুপগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল Feb 04, 2026
img
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭! Feb 04, 2026
img
কোন শর্তে ‘বারাণসী’তে অভিনয়ে রাজি হয়েছিলেন প্রিয়াঙ্কা? Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত Feb 04, 2026
img
৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াত Feb 04, 2026
img
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 04, 2026