দু’টি গর্ভধারণের মধ্যে আদর্শ ব্যবধান ১৮ মাস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একাধিক সন্তান নেয়ার ক্ষেত্রে দু’টি গর্ভধারণের মধ্যে আদর্শ ব্যবধান ১৮ মাস। তবে গবেষণা বলছে, এ ব্যবধান কমপক্ষে এক বছর হতে হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাতৃত্বকালীন মৃত্যুঝুঁকি এবং অপরিণত কিংবা কম ওজনের শিশুর জন্ম এড়াতে দুটি গর্ভধারণের মধ্যে কমপক্ষে এক থেকে দেড় বছর ব্যবধান থাকা উচিত।

একটি গবেষণায় দেখা গেছে, একটি সন্তান জন্ম দেয়ার পর পুনরায় গর্ভবর্তী হওয়ার মধ্যে কমপক্ষে এক বছর ব্যবধান থাকলে তা বিভিন্ন ধরণের স্বাস্থ্যঝুঁকি হ্রাস করে।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের যৌথ পরিচালনায় এ গবেষণাটি “জেএএমএ ইন্টারনাল মেডিসিন” জার্নালে প্রকাশিত হয়।

কানাডার দেড় লক্ষ জন্মদান ঘটনার উপর ভিত্তি করে এ গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।

সিনিয়র গবেষক ড. উয়েন্ডি নরম্যান বলেন, “গবেষণার ফলাফল বয়স্ক নারীদের এই সুসংবাদ দিচ্ছে যে, অন্তত এক বছর ব্যবধানে গর্ভধারণ তাদের অনেক স্বাস্থ্যঝুঁকি দূর করবে”।

“কারণ এই গবেষণার ফলাফল বলছে, ৩৫ বছরের ঊর্ধ্বে নারীদের ক্ষেত্রে একাধিক গর্ভধারণের মধ্যে সময়ের পার্থক্য কম হলে তা মা ও শিশু দুজনেরই জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ”- বলেছেন আরেক গবেষক লরা স্কুমার্স।

যেহেতু বয়স্ক নারীরা দ্রুত একাধিক সন্তান নেয়ার চেষ্টা করেন তাই তাদেরকে পুনরায় গর্ভধারণে অন্তত এক বছর অপেক্ষা করার পরামর্শ দেন গবেষক লরা।

তবে গবেষণাটি যেহেতু কানাডার মহিলাদের নিয়ে হয়েছে তাই এর ফলাফল বিশ্বের অন্যান্য অঞ্চলের মহিলাদের ক্ষেত্রে কতটুকু কার্যকর হবে তা নিশ্চিত নয়।

 

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে লিখেছেন এনামুল হক।

 

Share this news on:

সর্বশেষ

img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026
img
ধুরন্ধর ২-এ আসতে চলেছে বড় ধরনের চমক! Feb 06, 2026
img
দশ বছর পূর্ণ করল দীপক মুকুটের সিনেমা ‘সানাম তেরি কসম’ Feb 06, 2026
img
১২ তারিখেই নির্বাচন হবে : ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
জ্বরে কাঁপলেও অ্যাকশন দৃশ্যে অটল নানা পাটেকার! Feb 06, 2026
অন্ধ হয়েও ইমাম হয়েছিলেন যিনি | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমা Feb 06, 2026
img
আইনি জটিলতা কাটিয়ে ফিরছে জননায়াগন Feb 06, 2026
img
২০২৫ এর চার ছবির নীরব সাফল্যের গল্প Feb 06, 2026
img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026