© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের নাম বদলে হলো ‘ইটনা সরকারি কলেজ’

শেয়ার করুন:
রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের নাম বদলে হলো ‘ইটনা সরকারি কলেজ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ পিএম | ১৩ আগস্ট, ২০২৫
কিশোরগঞ্জ জেলার দুটি সরকারি কলেজের নাম সংশোধন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের নতুন নাম ‘ইটনা সরকারি কলেজ’। সম্প্রতি কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হকের সই করা এক চিঠিতে, সংশ্লিষ্ট কলেজগুলোর সকল নথি ও রেকর্ডে নতুন নাম ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, ইটনা উপজেলার ‘রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ’ এর নাম পরিবর্তন করে ‘ইটনা সরকারি কলেজ’ করা হয়েছে। নতুন নামের ইংরেজি রূপ- ITNA GOVT. COLLEGE (EIIN-110345), ITNA, KISHOREGONJ।

এ ছাড়া, ভৈরব উপজেলার ‘সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভৈরব সরকারি মহিলা কলেজ’। নতুন নামের ইংরেজি রূপ- BHAIRAB GOVT. MOHILA COLLEGE (EIIN-110289), BHAIRAB, KISHOREGONJ।

এতে আরও বলা হয়েছে, গত ২৮ জুলাভ শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত স্মারক- ৩৭.০০.০০০০.০০০.০৬৯.৯৯.০০০২.১৯.৯২৯, অনুযায়ী নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএ/এসএন

মন্তব্য করুন