© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাপ্পার গিটারে বাচ্চুর সুর

শেয়ার করুন:
বাপ্পার গিটারে বাচ্চুর সুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৭ এএম | ১৮ আগস্ট, ২০২৫
শনিবার (১৬ আগস্ট) ছিল বাংলা রক আইকন আইয়ুব বাচ্চুর জন্মদিন। এ উপলক্ষে বিশেষ আয়োজন করেছিল তাঁর নামে গড়া ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত সে আয়োজনে সংগীতের অনেক তারকা হাজির হয়েছিলেন। গানে, গল্পে প্রিয় শিল্পী ও সতীর্থকে স্মরণ করেছিলেন।

 তবে সেখানে হাজির না হয়েও ভিন্নভাবে গিটার জাদুকরকে শ্রদ্ধা জানিয়েছেন বাপ্পা মজুমদার। সেটাও আবার গিটারের সুরেই।

আইয়ুব বাচ্চুর বিখ্যাত গান ‘সেই তুমি কেন এত অচেনা হলে’; এ গানের সুর অ্যাকুস্টিক গিটারে তুলেছেন বাপ্পা। গতকাল ফেসবুকে গিটার কাভারটি উন্মুক্ত করেছেন তিনি।
 তাতে সাধারণ ভক্তদের পাশাপাশি সংগীতাঙ্গনের মানুষ মুগ্ধতা জানাচ্ছেন।

২০১৮ সালের ১৮ অক্টোবর না-ফেরার দেশে উড়াল দেন ‘এলআরবি’ তারকা। সে সময় তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘ফেরারি এ মনটা আমার’ গানটি গিটারে কাভার করেছিলেন বাপ্পা। সাত বছর পর গিটারেই এবিকে ভালোবাসা জানালেন ‘দলছুট’ কাণ্ডারি।



সম্প্রতি নতুন গানচিত্র ‘মেঘের মলাট’ প্রকাশ করেছেন বাপ্পা। এর কথা লিখেছেন গালিব সর্দার। সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই। এটি তাঁর সর্বশেষ অ্যালবাম ‘ভার্টিক্যাল হরাইজন’-এর গান। তানভীর খানের ভাবনায় ভিডিও বানিয়েছেন মো. ইমতিয়াজ।

 কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো ভিডিওতে বৃষ্টি ও শহরের অপূর্ব দৃশ্য তুলে ধরা হয়েছে। এর আগেও একাধিক গান এআই ভিডিও আকারে প্রকাশ করেছেন বাপ্পা।

এদিকে আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাবেন বাপ্পা ও তাঁর ‘দলছুট’। ১১টি শো করবেন দেশটির বিভিন্ন শহরে।

এমকে/টিকে

মন্তব্য করুন