মুন্সীগঞ্জে প্রকাশ্যে প্রহারের ঘটনায় মামলা, এক যুবক আসামি

মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর টোল প্লাজায় মোটরসাইকেল টোল নিয়ে সিকিউরিটি গার্ডকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে ভুক্তভোগী সিকিউরিটি গার্ড আব্দুল হাসেম (৫৫) বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় মিনহাজউদ্দিন মিনহাজ (২৮) নামে এক যুবককে আসামি করা হয়েছে, এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫-৬ জনকে।

ভুক্তভোগী আব্দুল হাসেম নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর (কদমতলী) এলাকার তালুন মাদবরের ছেলে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, মুক্তারপুর টোল প্লাজায় ডিউটিতে থাকা অবস্থায় গত রোববার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রোল প্লাজায় সিগন্যাল দেওয়ার সময় একটি নীল রঙের ডিপ্লার সুজুকি মোটরসাইকেল যোগে মিনহাজ উদ্দিন ও অজ্ঞাতনামা আরেকজন তাদের মোটরসাইকেল নিয়ে আগে যেতে চায়। এ সময় টোল প্লাজার সিকিউরিটি গার্ড আব্দুল হাসেম তাদের সিরিয়ালে থেকে নিয়মমাফিক টোল দিতে বললে তারা সিকিউরিটি গার্ডের ওপর চরম ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিয়ে টোল প্লাজা থেকে চলে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মিনহাজউদ্দিন মিনহাজসহ অজ্ঞাতনামা ৫/৬ জন মুক্তারপুর টোল প্লাজায় এসে টোল প্লাজার সামনে থাকা লোহার পাইপ দিয়ে সিকিউরিটি গার্ডকে এলোপাতাড়ি মারধর করে জখম করে। টোল প্লাজায় থাকা সেতু কর্তৃপক্ষের কর্মচারীদের তারা ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। এ সময় টোল প্লাজার কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। আহত সিকিউরিটি গার্ড আব্দুল হাসেমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম কালবেলাকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026