সরকারের আদেশটি অদ্ভুত ও হাস্যকর : মাসুদ কামাল

সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, সরকার একটা অদ্ভুত আদেশ দিয়েছে। আদেশে বলা হয়েছে, ‘শেখ হাসিনার কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না। যদি কেউ শেখ হাসিনার বক্তব্য প্রচার করে তাহলে তা অপরাধ হবে। সেই বক্তব্য প্রচার করা হলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

শনিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে তিনি আরো বলেন, সরকার গতকাল শুক্রবার এই আদেশ দেয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিধিনিষেধ অমান্যকারী যেকোনো সংবাদমাধ্যম বাংলাদেশের আইনের অধিনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে।’

মাসুদ কামাল বলেন, সরকারের এই আদেশটি আরেকটি আদেশের ধারাবাহিকতা। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল থেকে একটি আদেশ দেওয়া হয়েছিল। সেখানে আদালত বলেছিলেন, যেহেতু মানবতাবিরোধি অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে, সেহেতু বিচার চলাকালীন তিনি যেন বাইরে থেকে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে না পারেন।

তিনি বলেন, সরকার এই আদেশ জারি করার আরেকটি কারণ, সম্ভবত গত বৃহস্পতিবার শেখ হাসিনা একটি বক্তব্য দিয়েছিলেন। এখন এ ধরনের বক্তব্য বিভিন্ন প্রক্রিয়ায় সহজেই সামনে আসে। এই বক্তব্যগুলো যাতে সরকার নিয়ন্ত্রিত্র সংবাদমাধ্যমে না আসে সেজন্য সরকার এই বিধিনিষেধ জারি করেছে। 

তিনি আরো বলেন, পুরো বিষয়টি স্ববিরোধী, হাস্যকর ও কিছুটা মুর্খতা মিশ্রিত এবং তারসঙ্গে এই সরকারের গণমাধ্যমের স্বাধীনতায় যে অঙ্গীকার ছিল তার লঙ্ঘন বলে মনে করি। সংবাদমাধ্যম এই বক্তব্যগুলো প্রচার না করলে কি সেগুলো মানুষের সামনে আসবে না? এগুলো তো অনলাইনে ঘুরে বেড়াচ্ছে।

ইউটি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার : হাবিব Feb 01, 2026
img
বাংলার মানুষ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না: চরমোনাই পীর Feb 01, 2026
img
জনগণকে বলতে শুনেছি টাকা নিলেও ভোট ঠিকমতো দেবে: আসিফ Feb 01, 2026
img
সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান Feb 01, 2026
img
অভিনয়ের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মা, তবুও অনড় ছিলেন সায়নী গুপ্ত Feb 01, 2026
img

হাসনাত আব্দুল্লাহ

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না Feb 01, 2026
img
জেলায় জেলায় শান্তি কমিটি হচ্ছে, জানে না ইসি: নজরুল ইসলাম খান Feb 01, 2026
img
নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র খুবই ইতিবাচক, ইইউ প্রতিনিধিকে ড. ইউনূস Feb 01, 2026
img
গুরুতর চোখের রোগে আক্রান্ত ইমরান খান Feb 01, 2026
img
বিশ্বকাপের বদলে পিসিবির নতুন টুর্নামেন্ট ‘দ্য পাকিস্তান’ Feb 01, 2026
img
ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Feb 01, 2026
img
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললো ছাত্রদল সভাপতি Feb 01, 2026
img
ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ মোস্তফা কামাল আর নেই Feb 01, 2026
img
হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাল্লাহ: পার্থ Feb 01, 2026
img
ঢাকা দক্ষিণ সিটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ Feb 01, 2026
img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026
img

আজও মির্জা আব্বাস-পাটওয়ারী বাগযুদ্ধ

বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস Feb 01, 2026
রমজানের গুরুত্বপূর্ণ ৩টি আমল Feb 01, 2026
ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রান, ১১৮ রান করেও হার প্রোটিয়াদের Feb 01, 2026