২১ বার অস্ত্রোপচার শেষে ঘরে ফিরলেন মাইলস্টোনের শিক্ষক নিশি আক্তার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষক নিশি আক্তার এক মাস পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তার আগে ২১ বার অস্ত্রোপচার হয় তার।

আজ রোববার (২৪ আগস্ট) বেলা দেড়টার দিকে সংবাদ সম্মেলনে তাকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. মারুফুল ইসলাম।

গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আয়াসহ ৩৬ জনের মৃত্যু হয়েছে। বার্ন ইনস্টিটিউটে বর্তমানে দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে ২১ জন ভর্তি আছে। যাদের সবাই স্কুলটির শিক্ষার্থী।

শিক্ষক নিশি আক্তারের বিষয়ে ডা. মো. মারুফুল ইসলাম বলেন, ‘তার শরীরের অনেকাংশই পুড়ে গিয়েছিলো। তাকে ২১ বার অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে। উনার শরীরের যে অংশে পুড়ে গিয়েছিল, তা পাঁচবার কেটে ফেলে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।’

তিনি বলেন, দুর্ঘটনার পর ইনস্টিটিউটে ৫৭ জন রোগী এসেছিলেন। বর্তমানে ২১ জন ভর্তি আছেন। মারা গেছেন ২০ জন। আজ বয়োজ্যেষ্ঠ একজনকে ছাড়পত্র দেওয়া হলো। এখন এখানে কোনো বয়স্ক রোগী নেই। ২১ জনের সবাই শিশু। তাদের মধ্যে দু-তিনজনের অবস্থা গুরুতর। তবে আইসিইউতে কেউ ভর্তি নেই।

সংবাদ সম্মেলনে নিশি আক্তার বলেন, ‘আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। সবার মাঝে আমাদের তিনি বাঁচিয়ে রেখেছেন। আমাদের প্রতি সহায় হয়েছেন। এই ইনস্টিটিউটের পরিচালকসহ সব চিকিৎসক, নার্স, স্টাফকে ধন্যবাদ জানাই। তারা শুরু থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পরিশ্রম করেছেন।

‘বিমানবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের সঙ্গে ছিলেন। এই ঘটনায় যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

সেদিনের ঘটনার কথা স্মরণ করে নিশি আক্তার বলেন, ‘বাচ্চাদের ক্লাস শেষ করে সবেমাত্র টিচার্স রুমে বসেছি। অল্প কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হলো। বাইরে এসে দেখি চারদিকে আগুন।’ এরপর ভয়াবহ অবস্থা দেখে তিনি অজ্ঞান হয়ে যান বলে জানান।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার : হাবিব Feb 01, 2026
img
বাংলার মানুষ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না: চরমোনাই পীর Feb 01, 2026
img
জনগণকে বলতে শুনেছি টাকা নিলেও ভোট ঠিকমতো দেবে: আসিফ Feb 01, 2026
img
সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান Feb 01, 2026
img
অভিনয়ের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মা, তবুও অনড় ছিলেন সায়নী গুপ্ত Feb 01, 2026
img

হাসনাত আব্দুল্লাহ

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না Feb 01, 2026
img
জেলায় জেলায় শান্তি কমিটি হচ্ছে, জানে না ইসি: নজরুল ইসলাম খান Feb 01, 2026
img
নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র খুবই ইতিবাচক, ইইউ প্রতিনিধিকে ড. ইউনূস Feb 01, 2026
img
গুরুতর চোখের রোগে আক্রান্ত ইমরান খান Feb 01, 2026
img
বিশ্বকাপের বদলে পিসিবির নতুন টুর্নামেন্ট ‘দ্য পাকিস্তান’ Feb 01, 2026
img
ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Feb 01, 2026
img
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললো ছাত্রদল সভাপতি Feb 01, 2026
img
ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ মোস্তফা কামাল আর নেই Feb 01, 2026
img
হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাল্লাহ: পার্থ Feb 01, 2026
img
ঢাকা দক্ষিণ সিটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ Feb 01, 2026
img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026
img

আজও মির্জা আব্বাস-পাটওয়ারী বাগযুদ্ধ

বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস Feb 01, 2026
রমজানের গুরুত্বপূর্ণ ৩টি আমল Feb 01, 2026
ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রান, ১১৮ রান করেও হার প্রোটিয়াদের Feb 01, 2026