© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সহজে ব্যবসা সূচকে শীর্ষ ২০ দেশের তালিকায় বাংলাদেশ

শেয়ার করুন:
সহজে ব্যবসা সূচকে শীর্ষ ২০ দেশের তালিকায় বাংলাদেশ
international-desk
০৬:৩৮ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০১৯

বিশ্ব ব্যাংকের সহজে ব্যবসা সূচকে উন্নতির তালিকায় সেরা ২০টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলস্বরূপ এ স্বীকৃতি মিলেছে। আগামী ২৪ অক্টোবর প্রকাশ করা হবে সেরা ব্যবসাবান্ধব দেশের মূল তালিকা। এর আগেই এ তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে যাওয়া ২০টি দেশের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি।

বিশ্ব ব্যাংকের সহজে ব্যবসা সূচকে উন্নতির তালিকায় সেরা ২০টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলস্বরূপ এ স্বীকৃতি মিলেছে।

আগামী ২৪ অক্টোবর প্রকাশ করা হবে সেরা ব্যবসাবান্ধব দেশের মূল তালিকা। এর আগেই এ তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে যাওয়া ২০টি দেশের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি।

বিশ্ব ব্যাংকের এ প্রতিবেদন অনুসারে বাংলাদেশের পাশাপাশি সহজ ব্যবসা সূচকে উন্নতি করা অন্য দেশগুলো হচ্ছে- চীন, ভারত, পাকিস্তান, আজারবাইজান, বাহরাইন, জিবুতি, জর্ডান, কেনিয়া, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, মিয়ানমার, নাইজেরিয়া, কাতার, সৌদি আরব, তাজিকিস্তান, টোগো, উজবেকিস্তান ও জিম্বাবুয়ে।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, উদ্যোক্তাদের জন্য ব্যবসা প্রক্রিয়াকে সহজ করতে বেশ কিছু সংস্কার করেছে বাংলাদেশ। বিদ্যুৎ সংযোগ দেওয়া ও ঋণপ্রাপ্তির দিক দিয়ে উন্নতি করেছে। নতুন কোম্পানি নিবন্ধনে বাংলাদেশ খরচ কমিয়েছে। ডিজিটাল সনদে ফি বা মাশুল কমানো হয়েছে। ঢাকায় নতুন সংযোগের জন্য নিরাপত্তা জামানতের পরিমাণ অর্ধেক করেছে বিদুৎ সরবারহকারী প্রতিষ্ঠানগুলো। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলো জনবল নিয়োগ ও ডিজিটালাইজেশনের জন্য বড় ধরনের বিনিয়োগ করেছে। বৈদ্যুতিক পরামর্শক ও প্রধান প্রধান বৈদ্যুতিক পরিদর্শকের কার্যালয় থেকে লাইসেন্স নিতে সময়ও আগের তুলনায় কমে এসেছে। এছাড়া ঋণপ্রাপ্তির সুযোগ বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)। যে কোনো অংকের ঋণের ক্ষেত্রে পাঁচ বছরের রেকর্ড ও ডাটা সিআইবির আওতায় এসেছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন