আগামীতে নেককার মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সীরাতে রাসূলের (স.) আলোকে আমাদের এ সমাজকে গড়তে হবে।আগামীতে নেককার মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে। বিগত ৫৪ বছর যাবৎ এ দেশের সম্পদ লুট হয়েছে। যারা সম্পদ লুট করেছে তারা কখনো দেশ প্রেমিক নয়। যারা পালিয়েছে তারা কখনো দেশ প্রেমিক নয়। দ্বীনের স্বার্থে বাংলাদেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে আয়োজিত মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যুগ যুগ ধরে এ দেশে ভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন। দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে। ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়। এ দেশের ইসলামিক দলগুলো সব সময় দেশের কল্যাণ, জনগণের মঙ্গল ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য অটুট রাখা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি। ভিন্ন মত ও মতাদর্শ থাকা সত্ত্বেও ইসলামিক দলগুলোকে বৃহত্তর স্বার্থে একত্রিত হতে হবে। জনগণের ধর্মীয় অধিকার রক্ষা, নৈতিক সমাজ গঠন ও দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

জাতির স্বার্থে, ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এবং আগামী প্রজন্মের কল্যাণে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী হবে।

এ সময় তিনি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদকে নতুন মডেলের আধুনিক স্থাপত্যশৈলীতে পুনর্নির্মাণের পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, মুসল্লিদের দীর্ঘদিনের চাহিদা পূরণে এবং মসজিদের আদি ঐতিহ্য সংরক্ষণ করেই এ কাজ করা হবে।

আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানি। 

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
নীরবতার মধ্যেও এক অদ্ভুত শক্তি আছে : অমিতাভ বচ্চন Feb 03, 2026
img
রাজশীর বিচ্ছেদের পরও উষ্ণতা অটুট, জানালেন মা শকুন্তলা! Feb 03, 2026
img
ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত পাকিস্তানের Feb 03, 2026
img

জামায়াত আমিরকে রিজভী

কদিন পর হয়তো বলবেন, গোলাম আজমই স্বাধীনতার ঘোষক Feb 03, 2026
img
আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি Feb 03, 2026
img
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আনলেন সুচন্দ্রা! Feb 03, 2026
img
এশিয়ান ইনডোরে শুধুই ইমরানুর, নেই কোনো পদকজয়ী Feb 03, 2026
img
পিএসএলে প্রথমবারের মতো নাম লেখালেন স্মিথ! Feb 03, 2026
img
শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমের প্রতি প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Feb 03, 2026
img
ভাইরাল হয়ে টিকটকারও আসছেন অভিনয়ে, কী বললেন জোভান? Feb 03, 2026
img
আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল: কামরান আকমল Feb 03, 2026
img
স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টায় খালিদুজ্জামানের মন্তব্য Feb 03, 2026
img
জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু Feb 03, 2026
img
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক Feb 03, 2026
img
কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ Feb 03, 2026
img
পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা, সংবাদ সম্মেলন বর্জন Feb 03, 2026
img

ভরিতে ১৭৫ টাকা

এবার বাড়ল রুপার দাম Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন" Feb 03, 2026
ভারত-চীন সম্পর্ক কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র Feb 03, 2026