বুধবার থেকে পাথর উদ্ধারে কঠোর অভিযানে নামছে প্রশাসন

সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া পাথর নিজ খরচে ফিরিয়ে দিতে জেলা প্রশাসনের দেওয়া সময়সীমা আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় শেষ হয়েছে। এই সময়ের মধ্যে সাড়ে ৬ লাখ ঘনফুট পাথর স্বেচ্ছায় ফেরত দিয়েছেন সংশ্লিষ্টরা। সময় শেষ হওয়ার পর আগামীকাল বুধবার (২৭ আগস্ট) থেকে পাথর উদ্ধারে কঠোর অভিযানে নামছে প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে যান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসক কী পরিমাণ পাথর ফেরত এসেছে তার সরেজমিন খোঁজখবর নেন।

এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলম বলেন, ‘লুট হওয়া পাথরের মধ্যে এ পর্যন্ত প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এর মধ্যে স্বেচ্ছায় ফেরত দেওয়া হয়েছে সাড়ে ৬ লাখ ঘনফুট পাথর।

বাকি সাড়ে ১৯ লাখ ঘনফুট পাথর স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জব্দ করেছে। যার মধ্যে ১২ লাখ ঘনফুট ইতিমধ্যেই সাদা পাথরে প্রতিস্থাপন করা হয়েছে।’

যারা পাথর ফেরত দেননি তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে জানিয়ে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ‘আগামীকাল (বুধবার) থেকে মূল হোতাদের ধরতে কঠোর অভিযান চলবে।’

এ সময় কথা বলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান।

তিনি জানান, পাথরকাণ্ডে মূল হোতাদের ধরতে সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এমআর/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর Feb 05, 2026
img
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল Feb 05, 2026
img
বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ Feb 05, 2026
img
বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন Feb 05, 2026
img
গুম-খুনের রাজনীতির জন্য নয়, ইসলামের পক্ষে ভোট চাই: চরমোনাই পীর Feb 05, 2026
img
সামাজিক মাধ্যমে ধর্মীয় বার্তায় ঢালিউড অভিনেতা জায়েদ খান! Feb 05, 2026
img
দীর্ঘ অপেক্ষার পর বড়পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্যা ফিল্ম’ Feb 05, 2026
img
খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুর ট্রাম্পের Feb 05, 2026
img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026