৫৮ বছরে এবার সর্বোচ্চ লবণ উৎপাদন: লবণ মিল মালিক সমিতি

বিগত ৫৮ বছরের ইতিহাসে এবার সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি।

মঙ্গলবার কক্সবাজারের সি-প্যালেস হোটেলের হলরুমে সমিতির সাধারণ সভায় এই তথ্য জানানো হয়।

সভায় বলা হয়, গত মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৮ লাখ মেট্রিক টন। বিপরীতে উৎপাদন করা হয়েছে ১৮ লাখ ২৪ হাজার মেট্রিক টন লবণ। যা ৫৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে লবণ উৎপাদনের নতুন মৌসুম শুরু হয়েছে। এবার দেশে লবণের চাহিদা রয়েছে ১৮ লাখ ৪৯ হাজার মেট্রিক টন। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন।

বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি সভাপতি নুরুল কবির বলেন, বর্তমানে কক্সবাজারে তিন লাখ মেট্রিক টনের উপরে লবণ উদ্বৃত্ত রয়েছে। সারাদেশের মোকামগুলোতেও আরও প্রায় তিন লাখ মেট্রিক টন লবণ উদ্বৃত্ত রয়েছে।

আয়োডিনের দাম কমানোর দাবি করে মিল মালিকরা বলেন, আয়োডিনের দাম সর্বোচ্চ এক হাজার থেকে ১২০০ টাকার মধ্যে হওয়া দরকার। কিন্তু আমাদের কিনতে হচ্ছে প্রায় তিন হাজার টাকা দিয়ে।

জানা গেছে, অপরিশোধিত লবণ পরিশোধনের পর খাবার উপযুক্ত ও বাজারজাত করতে কেজিতে খরচ পড়ে ১ থেকে দেড় টাকা। অন্যান্য খরচের পর সে হিসেবে লবণের দাম হওয়ার কথা সাড়ে ৫ টাকার নিচে। কিন্তু ভোক্তাদের কিনতে হচ্ছে প্রায় ৪০ টাকায়।

প্রসঙ্গত, লবণের ঘাটতি রয়েছে দাবি করে এক শ্রেণির গুজববাজরা লবণের দাম ১৪০ টাকা দাবি করেছেন। এতে দেশে সাধারণ মানুষের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন" Feb 03, 2026
ভারত-চীন সম্পর্ক কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র Feb 03, 2026
img
জামায়াত আমিরের বক্তব্যে সালাহউদ্দিনের কড়া প্রতিবাদ Feb 03, 2026
img

ভরিতে বাড়ল ১০৯০৬ টাকা

স্বর্ণের দামে আবারও বড় লাফ Feb 03, 2026
img
হার্ভার্ড ইউনিভার্সিটির কাছে ট্রাম্পের ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি! Feb 03, 2026
img
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান, জানাল ইসি Feb 03, 2026
img
আপিল বিভাগ থেকে বিএনপির তিন প্রার্থীর জন্য এলো সুখবর Feb 03, 2026
img
‘এর আগে সোনমকে এত সুন্দর লাগেনি’ Feb 03, 2026
img
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও কমেনি যানজট Feb 03, 2026
img
আমিরের জন্যে ঘুড়ি, গান আর বাঙালি খাবার সহ মুর্শিদাবাদে কী কী আয়োজন করলেন অরিজিৎ? Feb 03, 2026
img
বিএসইসির সাবেক কমিশনারসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
দামের ঝাঁঝেই চমকে দিচ্ছে মলাইকার রেস্তোরাঁ! Feb 03, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
ডিম্বাণু সংরক্ষণ বিতর্ক পেরিয়ে ফের আলোচনায় অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা! Feb 03, 2026
img
কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেপ্তার ৮০ Feb 03, 2026
img
হামলার আগে থেকেই চলছিল নজরদারি, পুলিশি তদন্তে বিশ্নোইয়ের পরিকল্পনা ফাঁস Feb 03, 2026
img
ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন সরকারি কলেজের ২০৬ শিক্ষক Feb 03, 2026
img
গাজীপুরে ৭ জনকে হত্যা, ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Feb 03, 2026
img
ওই হাসিমুখগুলোর কাছে দেওয়া আমার প্রতিশ্রুতিটা রাখতে হবে: জাইমা রহমান Feb 03, 2026