পাঁচ বছরে রেকর্ড দরপতন : শেয়ার বাজারে ধসের আশঙ্কা

দেশের পুঁজিবাজারে রেকর্ড দরপতন হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৫৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩১৩ টির দরপতন হয়। যা লেনদেন হওয়া শেয়ারের প্রায় ৮৮ শতাংশেরও বেশি। তবে ২১টি শেয়ারের সামান্য দর বাড়লেও তা লেনদেন হওয়া শেয়ারের ৬ শতাংশের বেশি নয়।

আর এই দরপতন বিগত পৌনে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন বলে জানা গেছে। ফলে দেশের পুঁজিবাজারে নতুন করে ধসের আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র জানায়, চলতি সপ্তাহের প্রথমদিন (রোববার) পুঁজিবাজারে শেয়ারের লেনদেন স্বাভাবিকই ছিল। কিন্তু সপ্তাহের দ্বিতীয় দিনেই (সোমবার) রেকর্ড দরপতন হয়েছে। যা ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স একদিনেই প্রায় ৮৯ পয়েন্ট বা ২ দশমিক ১১ শতাংশ পতন হয়েছে। সূচকটি ফিরে গেছে পৌনে পাঁচ বছর আগের অবস্থানে। সোমবার সূচকটির সর্বশেষ অবস্থান ছিল ৪ হাজার ১২৩ দশমিক ৪৮ পয়েন্ট। পৌনে ৫ বছর আগে ২০১৫ সালের ৭ মে সূচকটির সর্বনিম্ন অবস্থান ছিল ৪১২২ দশমিক ৩২ পয়েন্ট।

এছাড়া শতাংশের বিচারে এদিনের সূচকের পতন ২০১৫ সালের ২৬ এপ্রিলের পর সর্বোচ্চ। ওইদিন সূচকটি ৯৭ দশমিক ৭৩ পয়েন্ট হারিয়ে ৪ হাজার ৯৪ দশমিক ৪৮ পয়েন্টে নেমেছিল।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সোমবার দরপতনের চিত্রটা ছিল প্রায় একই রকম। এই স্টক এক্সচেঞ্জে এদিন ২৫২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে মাত্র ২৮টির দর বৃদ্ধির বিপরীতে দরপতন হয় ২০৬টির এবং অপরিবর্তিত থাকে ১৮টির দর। এ দরপতনে সিএসইর প্রধান মূল্য সূচক সিএসসিএক্স ১৪৮ পয়েন্ট বা ১ দশমিক ৯১ শতাংশ হারিয়ে ৭ হাজার ৬১৩ পয়েন্টের নিচে নেমেছে।

বেশিরভাগ শেয়ার দর হারালেও সোমবার ডিএসইতে শেয়ার কেনাবেচার পরিমাণ কিছুটা বেড়েছে। এই স্টক এক্সচেঞ্জে এদিন মোট ২৮৬ কোটি ৭৮ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়। যা রোববারের তুলনায় প্রায় ২৬ কোটি টাকা বেশি। তবে এদিন সিএসইর লেনদেন সোয়া ২ কোটি টাকা কমে ১৩ কোটি ৩৫ লাখ টাকায় নেমেছে।

দরপতনের কারণ সম্পর্কে বাজারসংশ্লিষ্টরা জানায়, আগামী এপ্রিল থেকে ব্যাংকের সুদহার 'নয় অথবা ছয়' ডিজিটে বেঁধে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে ব্যাংকের মুনাফায় ধস নামবে, এমন ধারণা থেকে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছেন। ফলে রেকর্ড দরপতন হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারবাজারে ধসের ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এ আতঙ্ক কাটানোর কোনো ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।

তবে শেয়ার বাজারের এই রেকর্ড দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বা সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগই নেই বলে অভিমত বিনিয়োগকারীদের।

জানা গেছে, সম্প্রতি স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে প্রাপ্ত সুপারিশগুলো বাস্তবায়নে অর্থমন্ত্রণালয় একটি কমিটি করে। তবে ওই কমিটি কোনো কাজ করছে কিনা তাও জানা যায়নি।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026
img
ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Feb 07, 2026
img
নীলফামারীর জনসভায় পৌঁছেছেন তারেক রহমান Feb 07, 2026
img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, দিল্লির বড় বার্তা Feb 07, 2026
img
অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ঘোষণা Feb 07, 2026
img
পারিবারিক আবহের গল্প নিয়ে আসছে জোভান ও তটিনী Feb 07, 2026
img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026