অর্থ পাচার ঠেকাতে সরকার কার্যকরী ব্যবস্থা নিচ্ছে : অর্থমন্ত্রী

অর্থ পাচার ঠেকাতে সরকার কার্যকরী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে মানি লন্ডারিং সম্পর্কিত জাতীয় সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন এ দুটোই রোধ করতে হবে। প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন- আমরা আর দুর্নীতি চাই না। মানি লন্ডারিংও একটা দুর্নীতি। আর দুর্নীতির অর্থই সন্ত্রাসে অর্থায়ন হয়। সুতরাং এ দুই ক্ষেত্রকেই না করতে হবে। এটা বাস্তবায়ন করার জন্য যেখানে মানি লন্ডারিংয়ের কিছু হয় এমন তথ্য থাকলেই বাস্তবায়নকারী সংস্থাকে দেয়া হবে।

অর্থ পাচার রোধে আমদানি-রপ্তানি পণ্য স্ক্যানিং করা হবে এবং ভুল তথ্য দিয়ে কেউ পণ্য আমদানি-রপ্তানি করলে তাদের জরিমানা করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে- বলেন মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, পণ্যর দাম আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখতে এনবিআরে একটি সেল গঠন করা হবে তারা নেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন এলাকায় ঢুকে পণ্যের দাম জানবে। তারপর তারা রিপোর্ট করবে। ওই দামের চেয়ে ঊনিশ-বিশ হলে সমস্যা থাকবে না। তবে বেশি পার্থক্য থাকলে সেসব পণ্য বাজেয়াপ্ত করা হবে। এখানেই শেষ নয়, যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদের বিরূদ্ধে জারিমানার পাশাপাশি আইন অনুযায়ী মামলা করা হবে। মামলার রায় অনুযায়ী তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।

বিদেশি কোনো কোম্পানি এককভাবে ব্যবসায় করতে পারবে না জানিয়ে মুস্তফা কামাল বলেন, ট্রান্সফার প্রাইসিং হোক আর যাই হোক, এদেশে বিদেশি বেশকিছু কোম্পানি কাজ করে। বিদেশি কোম্পানি এককভাবে ব্যবসা করতে পারবে না। কারণ এককভাবে বিদেশি কোম্পানি কাজ করে এমন কোম্পনি থেকে আমরা রাজস্ব পাই না। তাই বিদেশি কোনো কোম্পানি বাংলাদেশে কাজ করতে চাইলে তাদেরকে বাংলাদেশের কোনো কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে। অন্তত আমরা যেন অর্ধেক রাজস্ব পাই।

কমিটির বৈঠক তিন থেকে বৃদ্ধি করে চার করা হবে এবং বৈঠকে পর্যালোচনা করা হবে পূর্বের বৈঠকের সিদ্ধান্তগুলো কতটা বাস্তবায়ন হলো, জানান অর্থমন্ত্রী।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
বার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান Feb 06, 2026
img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026