হাই ব্লাড প্রেসারে ভয়াবহ হতে পারে কোভিড সংক্রমণ

দীর্ঘদিন ধরে রক্তচাপজনিত অসুখ বা হাই ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছেন, এসব ব্যক্তির ক্ষেত্রে লিঙ্গ, বয়স নির্বিশেষে সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেশি। তাদের ক্ষেত্রে ঝুঁকি কেন বেশি, এই নিয়ে ক্লিনিক্যাল মেডিসিন জার্নালের রিসার্চ বলছে, উচ্চ রক্তচাপ মানেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাই ভাইরাস যুদ্ধে জয়ের সম্ভাবনাও কম।

চীনে করোনা আক্রান্ত রোগীদের ২০ থেকে ২২ শতাংশ উচ্চ-রক্তচাপের সমস্যা নিয়ে এসেছিলেন। ইতালির ক্ষেত্রে তা ৭৬ শতাংশ। অর্থাৎ সংক্রমণের সম্ভাবনা মারাত্মক রকমভাবে বেশি। এর মধ্যে ৬০ পেরিয়ে গিয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে বিশ্ব জুড়ে দুই তৃতীয়াংশই উচ্চ-রক্তচাপের সমস্যায় ভুগছেন।

যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের ক্ষেত্রে মাস্ক না পরা মৃত্যুকে ডেকে আনার শামিল, বলছেন চিকিৎসকরা। মেডিসিন বিভাগের চিকিৎসক অরিন্দম বিশ্বাসের বক্তব্য, আনুষঙ্গিক রোগ হাই ব্লাড প্রেসার। তাই জীবাণু প্রবেশ করলে রোগ প্রতিরোধের ক্ষমতাও ক্ষীণ।

সে ক্ষেত্রে শুদ্ধিকরণ প্রক্রিয়া অর্থাৎ স্যানিটাইজার এবং বার বার হাত ধোওয়ার নিয়ম মেনে চলতে হবে। সংক্রমণ তো বটেই, শারীরিক অবস্থার অবনতি হতে পারে নিয়ম না মেনে চললে। ভাইরাস একবার বংশবৃদ্ধি করলে অঙ্গপ্রত্যঙ্গগুলিকে নষ্ট করে দিতে পারে সহজেই। অতএব, মাস্ক না পরে বের হলে সংক্রমণের সঙ্গে ফ্যাটালিটি অর্থাৎ মৃত্যুর আশঙ্কাও রয়েছে, এমনই জানান ডা. অরিন্দম।

এই প্রসঙ্গে মেডিসিনের চিকিৎসক অভিজিৎ রায়চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ওষুধের ক্ষেত্রে কোনো অনিয়ম চলবে না। ডায়াবেটিসের সমস্যাও শুরু হতে পারে। সেক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে কি না, নিয়মিত তা মনিটর করে নেয়া ভালো।

অভিজিৎবাবু বলেন, লিঙ্গ নির্বিশেষে বয়সও একটা বড় ফ্যাক্টর উচ্চ-রক্তচাপের ক্ষেত্রে। তিরিশের কোঠায় বা চল্লিশের কোঠায় যাদের বয়স, উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তাদেরও করোনা আবহে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা, বার বার হাত ধোয়ার সঙ্গে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। ভিড় এড়াতেই হবে। ভিড়ে মাস্কবিহীন ভাবে উচ্চ রক্তচাপের কোনো রোগীর যাওয়ার অর্থ- মৃত্যুকে ডেকে আনা। দিনে দু’বার রক্তচাপ মনিটর করার পরামর্শও দিয়েছেন অভিজিৎবাবু।

কারণ উচ্চ রক্তচাপের সমস্যা মানে কিডনির স্বাভাবিক ক্রিয়ায় প্রভাব পড়বেই। নজর রাখতে হবে সেদিকেও। এছাড়াও সেরিব্রাল ইনফার্কশন বা স্ট্রোক হতে পারে যে কোনো সময়। অ্যাকিউট ইনফার্কশনও হতে পারে।

দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজি অ্যান্ড অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানাচ্ছে, একে করোনা আবহ। তার মধ্যে রক্তচাপের সমস্যায় সময় মতো ওষুধ না খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কা আগের থেকে অনেকটাই বেশি। কারণ মানসিক উদ্বেগও এই সময়ে অনেকটা বেড়ে গিয়েছে।

সেক্ষেত্রে মাস্ক না পরে সংক্রমণ হলে উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে মৃত্যুও হতে পারে। তাই বার বার নিয়ম মেনে চলতে বলছেন চিকিৎসকরা। বলছেন, সতর্ক থাকতে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026