নতুন সড়ক পরিবহন আইন রোববার থেকে কার্যকর শুরু: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন আইন বাস্তবায়ন করা হবে। কিছুদিন শিথিল করেছিলাম সচেতনতা বাড়াতে। দুই সপ্তাহ সময় দিয়েছিলাম, সেটা শেষ হয়েছে। তাই রোববার থেকে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর শুরু হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) স্থায়ী ক্যাম্পাসে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অডিটিরিয়ামে সড়ক নিরাপত্তা ও সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেছে। পিছনে ফেরার আর কোনো সুযোগ নেই। এতে যত ধরনের বাধাই আসুক না কেন, আমি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যাব। গর্জন আর তরঙ্গের অপর নাম হল চ্যালেঞ্জ। নতুন সড়ক আইনে বেশি জরিমানা মানে বেশি অর্থ নেওয়া নয়। বেশি জরিমানা দিলে শৃঙ্খলা ফিরে আসবে।’

তিনি বলেন, ‘শাস্তির ভয় দেখাই যাতে গাড়িচালকরা নিরুৎসাহিত হয়। গুরুতর আইন করা হয়েছে। আজ থেকে আইন মেনে চলার জন্য সকলকে অনুরোধ করছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রয়োজন হলে আইন সংশোধন করা হবে। আস্তে আস্তে আইন প্রয়োগ করা হবে। ইচ্ছে করলে জনগণের চাহিদার বাহিরে যেতে পারি না। রাজধানীতে কিছু গাড়ি আছে, তারা সিটিং (সার্ভিস) লিখে রাখে। আসলে তারা সিটিং না, চিটিং সার্ভিস। নতুন আইন বাস্তবায়ন করা হবে। কিছুদিন শিথিল করেছিলাম সচেতনতা বাড়াতে। দু’সপ্তাহ সময় দিয়েছিলাম, সেটা শেষ হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘রোড সেক্টর খুব চ্যালেঞ্জিং। আমরা সড়ক যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করেছি। প্রধানমন্ত্রীর ডায়নামিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু থেকে বিশ্বব্যাংক সরে যাওয়ার পর প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হবে। এখন আমাদের দেশের সেই পদ্মাসেতু এখন দাঁড়িয়ে গেছে। দৃশ্যমান হয়েছে। বর্তমানে পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি হচ্ছে ৭৪ ভাগ। ২০২১ সালে পদ্মাসেতু ড্রাবল ডেকার সেতুর (দুয়েল) লাইন চালু করা হবে।’

তিনি বলেন, ‘অবকাঠামোগত উন্নয়নের কমতি নেই। কিন্তু আমাদের সংকট হচ্ছে সড়কে শৃঙ্খলা। এই শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যাচ্ছি। আমাদের সমস্যা হচ্ছে, কোথাও দুর্ঘটনা ঘটলে স্থানীয় জনগণ রাস্তায় নেমে আসে। তখন তারা সড়কে রোড স্পিড বেকারের দাবি জানায়। নসিমন-করিমন ২২টি রুটে এগুলো নিষিদ্ব করেছি।’

আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশীয় পেঁয়াজ যখন বাজারে আসবে তখন আর বিদেশ থেকে পেয়াজ আমরা অমদানি করব না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, উপ-উপাচার্য অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. চার্লস সি ভিনালুয়েভা প্রমুখ।

 

সূত্র: বাসস

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026
img
রুশ নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ভারত Feb 03, 2026
img
গানের কথাই হলো সত্যি, গ্র্যামিতে ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড Feb 03, 2026
img
মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা Feb 03, 2026
img
দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস Feb 03, 2026
img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026
img
রাশিয়া থেকে তেল না কেনার শর্তে রাজি মোদি শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প Feb 03, 2026
img
সাদিও মানের গোলে আল নাসরের জয় Feb 03, 2026
img
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের Feb 03, 2026
img
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনার কেন্দ্রে মার্কিন গায়িকা Feb 03, 2026
img
জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Feb 03, 2026
img

বেনাপোল বন্দর

একদিনেই ভ্রমণে ১২ লাখ, বাণিজ্যে ৯ কোটির রাজস্ব আয় Feb 03, 2026
img
তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে স্বাগত মিছিল Feb 03, 2026
img
পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার Feb 03, 2026
img
তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান Feb 03, 2026
img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026