© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হল আহত ইউএনও ওয়াহিদা খানমকে

শেয়ার করুন:
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হল আহত ইউএনও ওয়াহিদা খানমকে
own-reporter
০৩:০৯ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২০

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। তাকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৭ মিনিটে রংপুর ক্যান্টনমেন্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।

এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান তোফায়েল আহমেদ ভূঁইয়া বলেন, তার মাথার বাম পাশে গুরুতর আঘাত রয়েছে। সেখানে দেবে যাওয়ায় ডান হাত ও পা অবশ হয়ে গেছে। এছাড়াও মাথার পানি গহব্বরে রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।

রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব জানান, এখনও হামলার কারণ জানা যায়নি। আমরা উন্নত চিকিৎসার জন্য ইউএনও ওয়াহিদা খানমকে ঢাকায় পাঠাচ্ছি। এই হামলায় কে বা কারা জড়িত তা তদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন

সরকারি বাসভবনে ঢুকে বাবাসহ ইউএনওকে কোপাল দুর্বৃত্তরা

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন