© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খাদ্যে ভেজাল দিলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
খাদ্যে ভেজাল দিলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৪:৫৪ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা করছে, দুই পয়সা বেশি কামাই করার জন্য তারা ভেজাল দিয়ে থাকেন। এছাড়া অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ উপকরণ খাবারে মেশানো হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। খাদ্যে খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর হতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা করছে, দুই পয়সা বেশি কামাই করার জন্য তারা ভেজাল দিয়ে থাকেন। এছাড়া অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ উপকরণ খাবারে মেশানো হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর হতে হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

শেখ হাসিনা বলেন, ভেজালকারীদের একদিকে যেমন বুঝাতে হবে, তেমনি নিজেদেরও সচেতন হতে হবে। তবে বুঝানোর পরেও যেসব ব্যবসায়ী অপকর্ম ছাড়বে না, তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। সরকার এখন থেকে দুই ভাবেই পদক্ষেপ নেবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাগুলোতে এখন গ্রেডিং স্টিকার লাগানো হচ্ছে। যারা মনিটরিংয়ের দায়িত্বে আছেন, তাদের ধন্যবাদ জানাই। এধরণের কাজ অত্যন্ত ভালো। এই ভালো কাজটি সারাদেশে ছড়িয়ে দিতে হবে।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন