আমার ছেলে সম্রাট ষড়যন্ত্রের শিকার: মা সায়েরা খাতুন

রাজনৈতিক প্রতিহিংসা এবং ব্যক্তিগত আক্রোশের কারণে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে ষড়যন্ত্রমূলকভাবে ক্যাসিনোকাণ্ডে জড়ানো হয়েছে বলে দাবি করেছেন তার মা সায়েরা খাতুন চৌধুরী।

রোববার সম্রাটের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সায়েরা খাতুন। সেখানে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সায়েরা খাতুন অসুস্থ থাকায় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সম্রাটের বোন ফারহানা চৌধুরী শিরিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ঢাকা শহরে প্রতিটি ক্লাব পরিচালনা করার জন্য কমিটি রয়েছে। এসকল ক্লাব থেকে সুন্দরভাবে খেলা পরিচালনার জন্য ক্লাব কর্তৃক প্রকাশ্যে ডাক (ইজারার দর আহ্বান) দেয়া হয়। আমার সন্তান সম্রাট কোনো ক্লাবের পরিচালনা কমিটির সদস্য নয়, এমনকি ডাক গ্রহণকারীও নয়। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং ব্যক্তিগত আক্রোশে তাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে।’

গত ৬ অক্টোবর কুমিল্লা থেকে গ্রেপ্তারের পর সম্রাটকে সঙ্গে নিয়ে ঢাকার কাকরাইলের ভূইয়া ট্রেড সেন্টারে তার কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান শেষে গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১১৬০টি ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া এবং ‘নির্যাতন করার’ বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়ার কথা জানায় র‍্যাব।

এ প্রসঙ্গে সম্রাটের মা বলেন, ‘গত ৬ অক্টোবর রোববার আমার সন্তানকে গ্রেপ্তার করা হয়। যে স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয় সেই স্থানে কোনো প্রকার অস্ত্র কিংবা মাদক পাওয়া যায় নাই। কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম তাকে কাকরাইল অফিসে নিয়ে আসা হয় এবং প্রায় চার ঘণ্টা ১৭ মিনিট তার অফিস তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালীন সময়ে কোনো গণমাধ্যমকর্মীকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।’

সায়েরা খাতুন বলেন, ‘সম্রাটকে নিয়ে অফিসের ভেতরে প্রবেশের সময় বিভিন্ন মিডিয়ায় লাইভ সম্প্রচারে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু লোক কাঁধে ব্যাগ নিয়ে প্রবেশ করে এবং অফিস থেকে বের হওয়ার সময় ওই সকল ব্যাগ লক্ষ্য করা যায়নি।’

তিনি আরও বলেন, ‘ডাক্তারের পরামর্শ মোতাবেক মদ্যপান তার মৃত্যুর কারণ হতে পারে। তাই সে জেনে-শুনে কখনও মদ পান করবে না। সম্রাট গ্রেপ্তারের ১০ দিন আগ থেকে অফিসেই ছিল না, অফিস ছিল অরক্ষিত। শরীর খারাপ থাকায় অন্যত্র অবস্থান করছিল।’

ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার কারণে সম্রাটকে সাজা দেয়া হলেও বিষয়টি বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনের আওতায় পড়ে না বলেও দাবি করা হয় লিখিত বক্তব্যে।

‘ক্যাঙ্গারু বাংলাদেশি বন্যপ্রাণী নয় এবং বাংলাদেশে এই প্রাণীটির বিচরণ দেখা যায় না। যেহেতু ক্যাঙ্গারুটি বাংলাদেশে শিকার করা হয়নি, এটি বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনের মধ্যে পড়ে না।’

ক্যাঙ্গারুর চামড়াটি এক প্রবাসী বাংলাদেশি সম্রাটকে উপহার দিয়েছিলেন বলে জানান তিনি।

সম্রাটের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে সায়েরা খাতুন চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার সন্তানতুল্য সম্রাট, আপনার সংগঠনে অনুপ্রবেশকারী নয়। আমি একজন মা হিসেবে আপনার কাছে আকুতি করছি সম্রাটের ভুল-ত্রুটি ক্ষমা করে মুক্ত করে দিন এবং তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে আমার সন্তানের জীবন রক্ষা করুন।’

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026
img
রুশ নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ভারত Feb 03, 2026
img
গানের কথাই হলো সত্যি, গ্র্যামিতে ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড Feb 03, 2026
img
মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা Feb 03, 2026
img
দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস Feb 03, 2026
img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026
img
রাশিয়া থেকে তেল না কেনার শর্তে রাজি মোদি শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প Feb 03, 2026
img
সাদিও মানের গোলে আল নাসরের জয় Feb 03, 2026
img
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের Feb 03, 2026
img
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনার কেন্দ্রে মার্কিন গায়িকা Feb 03, 2026
img
জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Feb 03, 2026
img

বেনাপোল বন্দর

একদিনেই ভ্রমণে ১২ লাখ, বাণিজ্যে ৯ কোটির রাজস্ব আয় Feb 03, 2026
img
তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে স্বাগত মিছিল Feb 03, 2026
img
পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার Feb 03, 2026
img
তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান Feb 03, 2026
img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026