রংপুরের তাজহাট জমিদার বাড়ি

এক সময় বাংলাদেশে রাজা বা জমিদারদের প্রভাব ছিল। তারা নিজের শাসনকাজ পরিচালনা ও বসবাসের জন্য নির্মাণ করেছিলেন দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা। তেমনি একটি ঐতিহাসিক স্থাপনা রংপুরের তাজহাট জমিদার বাড়ি। এটি তাজহাট রাজবাড়ি নামেও পরিচিত।

জমিদার বাড়িটি রংপুর জেলা শহর থেকে তিন কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত। প্রাসাদটির একটি অংশ বর্তমানে রংপুর জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

প্রাসাদটি নির্মাণ করেছিলেন তৎকালীন জমিদার মহারাজা কুমার গোপাল রায়। বিংশ শতাব্দীর শুরুতে প্রাসাদটি নির্মাণে প্রায় ১০ বছর সময় লেগেছিল। এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন মান্নানলাল রায়। তিনি স্বর্ণ ব্যবসা করতে পাঞ্জাব থেকে রংপুর এসেছিলেন। তারপর ১৮১৯ সালে তারই উত্তরাধিকারী গোবিন্দলাল জমিদারির মালিক হন। গোবিন্দলাল তার কর্মের জন্য রাজা, রাজা বাহাদুর ও মহারাজা উপাধি অর্জন করেছিলেন। তিনিও এখানে হীরা, মানিক জহরতের বা তাজের টুপির ব্যবসা করতেন। সেখান থেকেই এ এলাকার নাম হয়ে ওঠে তাজহাট।

১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত প্রাসাদটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে বাড়িটিকে সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করে প্রত্নতত্ত্ব বিভাগ। ২০০৫ সালে রংপুর জাদুঘরকে প্রাসাদের দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়।

প্রায় ২১০ ফুট প্রশস্ত এই প্রাসাদটি চারতলা ভবনের সমান উঁচু। প্রাসাদটির সামনে রয়েছে বিশাল মাঠ। তার পাশে রয়েছে সারি সারি গাছ, দু পাশে পুকুর। প্রাসাদটির নির্মাণশৈলীতে মোগল স্থাপত্যের নিদর্শন রয়েছে। বাড়িটি অনেকটা ঢাকার আহসান মঞ্জিলের আদলে তৈরি।

ইতালীয় মার্বেল পাথরে তৈরি করা হয়েছে এর ৩১টি সিঁড়ি। বাড়িটির পেছনে রয়েছে গুপ্ত সিঁড়ি, রয়েছে শ্বেত মার্বেল পাথরের ফোয়ারা। দেখার মতো রয়েছে আরও অসংখ্য নিদর্শন।
মার্বেল পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠলেই জাদুঘর। যেখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন যুগের নিদর্শন। জাদুঘরেও রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা। রয়েছে দুর্লভ কিছু পাণ্ডুলিপি। রাজা-বাদশাদের ব্যবহৃত অনেক নিদর্শন স্থান পেয়েছে এখানে। রয়েছে শিলালিপি, পোড়ামাটির ফলক, হস্তলিপিসহ অজস্র নিদর্শন।

জাদুঘরে প্রবেশে নির্দিষ্ট ফি রয়েছে। গ্রীষ্মকালে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৬টা এবং শীতকালে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে জাদুঘরটি। এ ছাড়া রবিবার সাপ্তাহিক ছুটি এবং সোমবার অর্ধদিবস বন্ধ থাকে। বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি জায়গা এই তাজহাট জমিদার বাড়ি।

যেভাবে যাবেন: ঢাকা থেকে বাসে যেতে হবে রংপুর। এজন্য গ্রীন লাইন, টি আর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহনসহ বেশ কিছু বাস সার্ভিস রয়েছে। শ্রেণিভেদে ভাড়া লাগবে ৫০০ থেকে ১১শ টাকা। বাস থেকে নেমে অটোরিকশায় সহজেই যাওয়া যাবে তাজহাট জমিদার বাড়ি।

এছাড়া ট্রেনযোগে যেতে পারবেন রংপুর। রংপুর এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে সকাল নয়টায়। রংপুর পৌঁছায় সন্ধ্যা সাতটায়। সাপ্তাহিক বন্ধের দিন রবিবার।

থাকা-খাওয়ার ব্যবস্থা: রংপুর শহরে থাকার জন্য বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। হোটেল শাহ আমানত, হোটেল গোল্ডেন টাওয়ার, হোটেল দি পার্ক, হোটেল তিলোত্তমা প্রভৃতি। খাবারের জন্যও রংপুরে পাবেন বিভিন্ন মানে খাবার হোটেল ও রেস্টুরেন্ট।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026
img
মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026