বেশিক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকা শিশুর মস্তিষ্কের জন্য ক্ষতিকর

সময় বদলে গেছে, মানুষের হাতে হাতে পৌঁছে গেছে স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাব। বিনোদনের চিরাচরিত মাধ্যমগুলো থেকে মুখ ফিরিয়ে মানুষ এখন তার অবসরে মুঠোফোনে মুখ গুজেই বিনোদন খুঁজে নিতে চায়। এমনকি ভালোবেসে আমাদের শিশুদের হাতেও আমরা তুলে দিচ্ছি স্মার্টফোনের মতো নানা অত্যাধুনিক ডিভাইস।

গেইম খেলা, ভিডিও দেখা বা বিভিন্ন মজার মজার শিক্ষামূলক অ্যাপস ঘেঁটে ডিজিটাল স্ক্রিনের সামনে শিশুরা কাটিয়ে দিচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। তবে নতুন গবেষণা বলছে, দুই ঘণ্টার বেশি ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে শিশুর মস্তিষ্কের তার বিরূপ প্রভাব পরে।

গবেষণায় দেখা গেছে, যেসব শিশু দৈনিক দুই ঘণ্টার কম ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে সময় কাটায় তারা মানসিক ও একাডেমিক টেস্টে ভালো ফল করেছে। আপনি যদি আপনার শিশুর মানসিক সক্ষমতা ও দক্ষতা বাড়াতে চান, তাহলে তাদের ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করুন।

গবেষণার স্বার্থে যুক্তরাষ্ট্রের ৮ থেকে ১১ বছর বয়সী ৪,৫০০ শিশুর ওপর জরিপ চালানো হয়। গবেষকরা দেখতে পেয়েছেন যে, অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ৩৭ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টা বা তার থেকে কম সময় স্ক্রিনের দিকে তাকিয়ে কাটায়, ৫১ শতাংশ শিশু ৯ থেকে ১১ ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে ঘুমায় এবং ১৮ শতাংশ প্রতিদিন অন্ততপক্ষে ৬০ মিনিট শরীরচর্চা করে। মাত্র ৫ শতাংশ শিশু উপরের তিনটি শর্তই পূরণ করতে সক্ষম হয়েছে। তবে সব থেকে আশঙ্কার কথা হলো ২৯ শতাংশ শিশু তিনটি শর্ত পূরণেই অক্ষম।

গবেষকরা জানতে পেরেছেন, যেসব শিশু উপরের তিনটি শর্তই মেনে চলছে তারা অন্যদের তুলনায় উচ্চতর বিশ্ব চেতনার অধিকারী। এখানে বিশ্ব চেতনার সঙ্গে স্মরণশক্তি, মনোযোগ, ভাবনা প্রক্রিয়ার গতি এবং ভাষাগত দক্ষতা সম্পৃক্ত।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের চিলড্রেন হসপিটাল অব ইস্টার্ন অন্টারিও রিসার্চ ইন্সটিটিউটের গবেষক জেন ফিলিপ চাপুট বলেন, “এই তিনিটি শর্তের যেকোনো একটিতে অনিয়ম হলে তার প্রভাব বাকী দু’টির ওপর পড়ে। তাই এদেরকে আলাদা করে দেখার সুযোগ নেই। একত্রে দেখতে হবে।” তথ্যসূত্র: হেলথলাইন.কম

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026
img
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন গম্ভীর Feb 04, 2026
img
নির্বাচনী দায়িত্বে সারা দেশে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য Feb 04, 2026
img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026