বাংলাদেশে বন্ধ পাবজি

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অনলাইন গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি)। অনলাইনে একাধিক ব্যক্তি মিলে খেলতে হয় এই গেম। একটি নির্জন দ্বীপে অন্যদের হত্যা করে নিজেকে টিকে থাকতে হয় গেমটিতে। শেষ পর্যন্ত যে ব্যক্তি বা দল জীবিত থাকে, সে-ই বিজয়ী হয়।

পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও পাবজি তরুণদের মধ্যে খুব জনপ্রিয়তা পেয়েছে। আসক্তি তৈরি হওয়ায় অনেকে দিন রাত এই গেইম নিয়ে ব্যস্ত থাকছে; ফলে লেখাপড়ার ক্ষতি হওয়ার পাশাপাশি অনেকের মধ্যে আচরণগত সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক অভিভাবক। এই কারণে শুক্রবার থেকে গেইমটি বাংলাদেশে বন্ধ করে দিয়েছে সরকার।

ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগের আবেদনের প্রেক্ষিতে গেইমটি ডাউনলোড করার সুযোগ বন্ধ করে দিয়েছে বিটিআরসি।

দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লুহোলের তৈরি এই মাল্টিপ্লেয়ার সংক্ষেপে পাবজি নামেই পরিচিতি। চীন, নেপাল, ইন্দোনেশিয়া, জর্ডান এবং ভারতের কয়েকটি রাজ্যে ইতোমধ্যে এই গেইম নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের উপকমিশনার আফম আল কিবরিয়া বলেন, ‘বেশ কিছুদিন ধরে অভিভাবকসহ বিভিন্ন মহল থেকে এই গেইমের ব্যাপারে অভিযোগ পাচ্ছিলাম আমরা। এসব অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে বিটিআরসিকে গত সপ্তাহে জানানো হয়। এই গেইম এখন আর বাংলাদেশে বসে খেলা যাবে না।’

একই বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম শুক্রবার ফেসবুকে লিখেন, ‘PUBG এর নানা নেতিবাচক সাইকোসোশ্যাল প্রাযুক্তিক প্রভাবের কারণে এই গেইম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, এতে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক হয়েছে সেটা সমাজের বিভিন্ন এন্টিটি ঠিক করবে। যুক্তির মাধ্যমে কিছু একাডেমিক আলোচনার আবহ তৈরি হতেই পারে, তবে ভিন্নমতকে সবসময়ই স্বাগত জানাই।’

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026